মধ্যরাতে মির্জা ফখরুলের আবেগঘন পোস্ট, কমেন্টে যা লিখলেন সারজিস
২০ আগস্ট, ২০২৬ এ ১১:০৪ AM

‘আজকে শেষবারের মতো বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ বলে বিদায় নিচ্ছি’— এমন মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সদ্য বিদায়ী মহাসচিব ও রাষ্ট্রপতি পদপ্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বুধবার (১৯ আগস্ট) দিবাগত মধ্যরাতে নিজের ভেরিফায়েড পেজে দেওয়া এক পোস্টে তিনি এ কথা লেখেন।
এই পোস্টে গিয়ে কমেন্ট করেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।
কমেন্টে তিনি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে ‘সম্মানিত মহাসচিব’ উল্লেখ করে লেখেন, “বাংলাদেশের রাজনীতিতে আপনি সর্বজন শ্রদ্ধেয়, সজ্জন একজন রাজনীতিবিদ। দল-মত নির্বিশেষে আপনি মানুষের কাছে গ্রহণযোগ্য একজন ব্যক্তিত্ব।
“ফ্যাসিবাদবিরোধী দীর্ঘ লড়াইয়ে আপনার সংগ্রাম, ত্যাগ আমাদেরকে অনুপ্রাণিত করেছে, দৃষ্টান্ত স্থাপন করেছে।
“মহান সৃষ্টিকর্তা আপনাকে সম্মানিত করেছেন। আপনার এই নতুন পথচলা ভালোর জন্য হোক, ইনসাফ প্রতিষ্ঠার জন্য হোক, বাংলাদেশের মর্যাদা প্রতিষ্ঠা ও সার্বভৌমত্ব রক্ষার জন্য হোক।”
উল্লেখ্য, দেশের ২৩তম রাষ্ট্রপতি হতে যাচ্ছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবারের (২০ আগস্ট) নির্বাচনের জন্য অপেক্ষা করতে হলেও সংখ্যাগরিষ্ঠ দলের প্রার্থী হিসেবে তিনিই নির্বাচিত হচ্ছেন, এটি প্রায় নিশ্চিত। এরই মধ্যে জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি জানিয়েছেন, নির্বাচনের পরপরই বিজয়ী প্রার্থীর নামের গেজেট প্রকাশ করা হবে এবং পরদিন শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যায় নতুন রাষ্ট্রপতি শপথ পাঠ করবেন। এর আগে গত ১৩ আগস্ট রাষ্ট্রপতি পদে বিএনপির মনোনয়ন পাওয়ার পরপরই দলের মহাসচিবের পদ ছাড়েন মির্জা ফখরুল।
সূত্র: বাংলা ট্রিবিউন
সম্পর্কিত সংবাদ
ফেসবুক আইডি ফিরে পেয়ে ফারুকী বললেন, ‘সিনিয়র ফেসবুকার ইজ ব্যাক’
৩০ অক্টোবর, ২০২৬ এ ১২:০০ AM · বাংলা ট্রিবিউন
খুলনা অভিমুখে বহরে হাজারের বেশি গাড়ি থাকার আশা করছে জামায়াত
২৯ অক্টোবর, ২০২৬ এ ৭:৪৭ PM · প্রথম আলো
‘তাহসিফ সৌরির মৃত্যু গোয়েন্দা সংস্থাগুলোর ভূমিকা নিয়ে গুরুতর প্রশ্নের জন্ম দিয়েছে’
২৯ অক্টোবর, ২০২৬ এ ৪:৫০ PM · বাংলা ট্রিবিউন
মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর নিয়ে যা বললেন জামায়াত আমির
২৯ অক্টোবর, ২০২৬ এ ১০:৫৬ AM · বাংলা ট্রিবিউন
