মতিঝিলে জলাবদ্ধতা, নটর ডেম কলেজের ক্লাস বাতিল
২০ সেপ্টেম্বর, ২০২৬ এ ১:০৫ PM

রাজধানীতে টানা বৃষ্টি ও জলাবদ্ধতার কারণে রবিবারের (২০ সেপ্টেম্বর) সব তাত্ত্বিক ক্লাস স্থগিত করেছে নটর ডেম কলেজ কর্তৃপক্ষ। সকালে কলেজের অধ্যক্ষ ফাদার ড. হেমন্ত পিউস রোজারিও স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রতিকূল পরিস্থিতির কারণে বিশেষ করে সড়ক ও কলেজ প্রাঙ্গণে জলাবদ্ধতা রবিবার এইচএসসি দ্বিতীয় বর্ষ ও ডিগ্রির সব তাত্ত্বিক ক্লাস বন্ধ থাকবে।
শনিবার দিবাগত রাত থেকে রাজধানীতে টানা বৃষ্টি হচ্ছে। মুষলধারে বৃষ্টিতে নগরীর বিভিন্ন সড়কে পানি জমেছে। এতে সকাল থেকে কর্মস্থল, স্কুল-কলেজসহ বিভিন্ন গন্তব্যে যাতায়াতে দুর্ভোগে পড়েছেন নগরবাসী।
রাজধানীর পুরানা পল্টন, খিলগাঁও কমিউনিটি সেন্টারের সামনে, মালিবাগ রেলগেট বাজার, মৌচাক মোড়, মগবাজার সেঞ্চুরি মোড়, দক্ষিণ মণিপুর মোল্লাপাড়া ও পশ্চিম শ্যাওড়াপাড়া বর্ডার বাজারসহ বিভিন্ন এলাকায় জলাবদ্ধতার খবর পাওয়া গেছে। কোথাও কোথাও সড়কে হাঁটুসমান পানি জমেছে।
সূত্র: বাংলা ট্রিবিউন
সম্পর্কিত সংবাদ
কানাডায় পড়াশোনা: শিক্ষার্থীর জীবনযাত্রার খরচ দেখাতে হবে ২৩,৪৪৮ কানাডিয়ান ডলার, আরও যে পরিবর্তন
২০ সেপ্টেম্বর, ২০২৬ এ ১০:৫১ AM · প্রথম আলো
কমনওয়েলথ বৃত্তি, ছয় বিষয়ে মাস্টার্স ও পিএইচডিতে আবেদন ৩০ সেপ্টেম্বর পর্যন্ত
২০ সেপ্টেম্বর, ২০২৬ এ ৮:১৮ AM · প্রথম আলো
যুক্তরাষ্ট্রে প্রতিযোগিতা, চতুর্থ স্থানে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির এরিয়াল রোবোটিকস টিম
১৯ সেপ্টেম্বর, ২০২৬ এ ৯:১২ PM · প্রথম আলো
একাদশে ভর্তির মাইগ্রেশনের ফল আজ রাতে, শিক্ষার্থীরা পাবে দুই ভাবে
১৯ সেপ্টেম্বর, ২০২৬ এ ১:৪৯ PM · প্রথম আলো
চুয়েটের ভর্তি পরীক্ষার সম্ভাব্য তারিখ ২৩ জানুয়ারি ২০২৭, পরীক্ষা ক এবং খ গ্রুপে
১৯ সেপ্টেম্বর, ২০২৬ এ ১২:২৬ PM · প্রথম আলো
