ভয়ে গোপালগঞ্জে পথসভা করবে না জামায়াত, এই হলো তাদের ঈমান: রাশেদ খাঁন
৩১ অক্টোবর, ২০২৬ এ ১০:৪৬ AM

ভয়ে জামায়াতে ইসলামী গোপালগঞ্জে পথসভা করবে না বলে মন্তব্য করেছেন প্রধামন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন। শনিবার (৩১ অক্টোবর) সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।
রাশেদ খাঁন বলেন, জামায়াতে ইসলামী ঢাকা থেকে লংমার্চ করে খুলনা যাচ্ছে, পথিমধ্যে সব জেলায় পথসভা করবে, শুধুমাত্র গোপালগঞ্জে করবে না! এ বিষয়টি নিয়ে তারা আবার প্রেস ব্রিফিং করে ঘোষণাও দিয়েছে। একটা দল রাজনৈতিকভাবে কতোটা অপরিপক্ক হলে এসব বিষয়ে প্রেস ব্রিফিং করতে পারে!অথচ তারা প্রায়ই বক্তব্যে বলে, আমরা এক আল্লাহ ছাড়া কাউকে ভয় করি না! কিন্তু গোপালগঞ্জবাসীর ভয়ে জামায়াতে ইসলামী গোপালগঞ্জে কোনও পথসভা করবে না! এই হলো তাদের ঈমান, এই হলো তাদের সাহস। রাশেদ খাঁন লেখেন, ঠিক এই ঈমান ও সাহস নিয়ে সাদিক কায়েমরা নাকি গণভবন দখলের নকশা রেডি করে ফেলেছিল! আজকে গোপালগঞ্জ দখলের একটা নকশা রেডি করে লংমার্চ টু গোপালগঞ্জ করা যেতো না?
রাশেদ খাঁন লেখেন, না! জামায়াত জোট কোনও ঝামেলায় জড়াতে চায় না, ঝুঁকিও নিতে রাজি না! তারা বিরোধীদল হবে, কিন্তু গোপালগঞ্জে পথসভা করলে সেটা নাকি উসকানি হয়ে যাবে, এ জন্য লংমার্চ সফলের বিষয়ে মিয়া গোলাম পরওয়ার গোপালগঞ্জবাসীর দোয়া চেয়েছেন! কিন্তু জনগণ জামায়াতের কাছ থেকে একটা ফাইট দেখতে চেয়েছিল! জামায়াত যদি গোপালগঞ্জ অভিমুখে লংমার্চ নিয়ে গিয়ে গোপালগঞ্জকে স্বাধীন ঘোষণা করার দুঃসাহস দেখাতো, সে ক্ষেত্রে না হয় জনগণ বিশ্বাস করতো যে, সাদিক কায়েমরা সত্যিই গণভবন দখলের নকশা রেডি করে ফেলেছিল!
সূত্র: বাংলা ট্রিবিউন
সম্পর্কিত সংবাদ
লংমার্চের উদ্বোধনী সমাবেশে ছিল না এনসিপি, গাড়িবহরে ৪ নেতা
৩১ অক্টোবর, ২০২৬ এ ১২:৫৪ PM · প্রথম আলো
১১ দলের লংমার্চে কেন গেলেন না নাহিদ, টানাপোড়েন কী নিয়ে?
৩১ অক্টোবর, ২০২৬ এ ১২:১৬ PM · বাংলা ট্রিবিউন
আরেকটি বিপ্লবের জন্য দেশবাসীকে প্রস্তুত থাকার আহ্বান জামায়াত আমিরের
৩১ অক্টোবর, ২০২৬ এ ৯:৫৭ AM · বাংলা ট্রিবিউন
মাতারবাড়ী সমুদ্রবন্দর নিয়ে লুকোচুরি হচ্ছে কি না, জাতি জানতে চায়: শফিকুর রহমান
৩১ অক্টোবর, ২০২৬ এ ৯:১৯ AM · প্রথম আলো
মার্কিন বাণিজ্যচুক্তি, ডিপি ওয়ার্ল্ডের ইজারা বাতিল না হলে প্রধানমন্ত্রীর কার্যালয় অভিমুখে বিক্ষোভ
৩০ অক্টোবর, ২০২৬ এ ৯:৩৮ PM · প্রথম আলো
