শাহজাদপুর সংবাদ

ব্র্যাক ব্যাংকের মুনাফা ৫৭% বেড়েছে

১৭ আগস্ট, ২০২৬ এ ১২:৫৫ PM

ব্র্যাক ব্যাংকের মুনাফা ৫৭% বেড়েছে

ব্র্যাক ব্যাংক চলতি ২০২৬ সালের প্রথম ছয় মাসে মুনাফা, পরিচালন দক্ষতা ও ব্যালান্স শিট বা স্থিতিপত্র সম্প্রসারণে লক্ষণীয় প্রবৃদ্ধি অর্জন করেছে। ৩০ জুন শেষে সহযোগী প্রতিষ্ঠানসহ এই ব্যাংকের সমন্বিত কর-পরবর্তী নিট মুনাফা ৫৭ শতাংশ বেড়ে ১ হাজার ৪২৩ কোটি টাকায় উন্নীত হয়েছে, যা ২০২৫ সালের একই সময়ে ছিল ৯০৬ কোটি টাকা। গত জানুয়ারি–জুন সময়ে ব্র্যাক ব্যাংকের একক নিট মুনাফা ৬৭ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৩৩ কোটি টাকা, যা আগের বছরে ছিল ৬২০ কোটি টাকা।

সম্প্রতি ব্র্যাক ব্যাংকের ‘ভার্চ্যুয়াল আর্নিংস কল’ শীর্ষক এক সভায় এসব তথ্য জানানো হয়েছে। সভায় ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) তারেক রেফাত উল্লাহ খান ও ঊর্ধ্বতন কর্মকর্তারাসহ দেশি-বিদেশি বিনিয়োগকারী, গবেষণা বিশ্লেষক, পোর্টফোলিও ম্যানেজার ও পুঁজিবাজার–সংশ্লিষ্ট পেশাজীবীরা যুক্ত ছিলেন। অনুষ্ঠানটি ফেসবুকে সরাসরি সম্প্রচারিত হয়। সংবাদ বিজ্ঞপ্তির।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, এ বছরের জানুয়ারি-জুন ছয় মাসে ব্র্যাক ব্যাংকের আমানত ২৫ শতাংশ এবং ঋণ ও অগ্রিম ১৮ শতাংশ বেড়েছে।

সূত্র: প্রথম আলো

সম্পর্কিত সংবাদ