বিশ্বকে নেতৃত্ব দিতে যোগ্য শিক্ষার্থী তৈরির দায়িত্ব বিশ্ববিদ্যালয়ের: শিক্ষামন্ত্রী
২০ নভেম্বর, ২০২৬ এ ৪:৫৯ PM

আগামীর বিশ্বকে নেতৃত্ব দিতে সক্ষম শিক্ষার্থী তৈরির দায়িত্ব বিশ্ববিদ্যালয়গুলোর বলে মন্তব্য করেছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেছেন, আন্তর্জাতিক সম্মেলন ও সেমিনার থেকে পাওয়া ধারণা ও জ্ঞানকে শিক্ষার বাস্তব উন্নয়নে কাজে লাগাতে হবে।
শুক্রবার (২০ নভেম্বর) রাজধানীর একটি হোটেলে ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন অব ইউনিভার্সিটি প্রেসিডেন্টসের (আইএইউপি) সেমি-অ্যানুয়াল মিটিং ২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শিক্ষামন্ত্রী বলেন, বর্তমানে দেশে ১৫ থেকে ৩০ বছর বয়সী প্রায় পাঁচ কোটি ৮০ লাখ তরুণ রয়েছে। তাদের শিক্ষা ও মেধার বিকাশে শিক্ষা মন্ত্রণালয়ের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
তিনি বলেন, বর্তমান সরকার শিক্ষা খাতে সর্বোচ্চ বরাদ্দ দিয়ে কাজ করছে। দেশের বিশাল তরুণ জনগোষ্ঠী একটি অদৃশ্য সম্পদ। যথাযথ শিক্ষার মাধ্যমে এই জনগোষ্ঠীকে দৃশ্যমান সম্পদে রূপান্তর করতে হবে।
এ লক্ষ্য বাস্তবায়নে সরকার শিক্ষার আধুনিকায়নে পাঠ্যক্রমে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), মাল্টিমিডিয়া শ্রেণিকক্ষ এবং তথ্যপ্রযুক্তি সংযোজনের পরিকল্পনা নিয়ে কাজ করছে বলেও জানান তিনি।
অনুষ্ঠানে ড্যাফোডিল গ্রুপের চেয়ারম্যান ও ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন অব ইউনিভার্সিটি প্রেসিডেন্টসের ট্রেজারার ড. মো. সবুর খানসহ বিশ্বের বিভিন্ন দেশের বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট, উপাচার্য, শিক্ষাবিদ এবং শিক্ষা খাতসংশ্লিষ্ট শীর্ষ ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
সূত্র: বাংলা ট্রিবিউন
সম্পর্কিত সংবাদ
পাঠদানে এআই নিষিদ্ধ নয়, দায়িত্বশীল ব্যবহারে গুরুত্বারোপ ইউজিসি চেয়ারম্যানের
২০ নভেম্বর, ২০২৬ এ ১১:১৮ PM · বাংলা ট্রিবিউন
চীনের আদলে আধুনিকায়ন হবে দেশের ৯ পলিটেকনিক ইনস্টিটিউট: শিক্ষামন্ত্রী
২০ নভেম্বর, ২০২৬ এ ৮:২৫ PM · বাংলা ট্রিবিউন
মিলিটারি কলেজিয়েট স্কুল খুলনায় ২০২৭ সালে সপ্তম শ্রেণিতে ভর্তি, যেভাবে আবেদন
১৯ নভেম্বর, ২০২৬ এ ৩:০৮ PM · প্রথম আলো
প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে বিশ্বব্যাংকের সহযোগিতা চান ববি হাজ্জাজ
১৯ নভেম্বর, ২০২৬ এ ২:৫৮ PM · বাংলা ট্রিবিউন
জুনিয়র বৃত্তি পরীক্ষা ২০২৬। বাংলা ১ম পত্র: প্রকৃতির নানা রূপ কবিকে মুগ্ধ করেছে
১৯ নভেম্বর, ২০২৬ এ ১২:৪৩ PM · প্রথম আলো
