বিগত আমলের মতো বিদ্যুৎ খাতে নয়-ছয় করার সুযোগ নেই: রিজভী
২৮ অক্টোবর, ২০২৬ এ ৩:২৪ PM

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী বলেছেন, বিদ্যুৎ খাতে দুর্নীতি রোধে সরকার দৃঢ়প্রতিজ্ঞ। বিগত আমলের মতো বর্তমান সরকারের সময় বিদ্যুৎ খাতে নয়-ছয় করার সুযোগ নেই। কারণ এ সরকারের সময় সবাইকে জবাবদিহির আওতায় আনা হয়েছে।
বুধবার (২৮ অক্টোবর) দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
রিজভী অভিযোগ করেন, কুইক রেন্টালের নামে লুটপাটের জন্য আওয়ামী লীগ সরকার ইনডেমনিটি দিয়েছিল। বিশ্বজুড়েই জ্বালানি ও বিদ্যুতের সংকট। তবে সরকারের সময়োপযোগী পদক্ষেপের কারণে পরিস্থিতির উন্নতি হয়েছে।
প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের যে চুক্তিগুলো হয়েছে তার মধ্যে বিদ্যুৎ খাত অন্যতম বলেও জানান রিজভী।
সূত্র: বাংলা ট্রিবিউন
সম্পর্কিত সংবাদ
‘লোক দেখানো ভারত বিরোধিতার নামে ভণ্ডামি করছে জামায়াত’
২৮ অক্টোবর, ২০২৬ এ ১:০১ PM · বাংলা ট্রিবিউন
ফেসবুকে সরকারের সমালোচনার দায়ে গ্রেফতার সাথীর মুক্তি দাবি মহিলা জামায়াতের
২৮ অক্টোবর, ২০২৬ এ ১০:২১ AM · বাংলা ট্রিবিউন
প্রধানমন্ত্রী বললেন, ‘তুমি আবার যাবা আমার সঙ্গে’: আমজনতার তারেক
২৭ অক্টোবর, ২০২৬ এ ১১:৪৯ PM · বাংলা ট্রিবিউন
