বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রিজভীকে জাতীয়তাবাদী সমমনা জোটের শুভেচ্ছা
৩১ আগস্ট, ২০২৬ এ ৫:৫৪ PM

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভীকে ফুল দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন যুগপৎ আন্দোলনের অন্যতম শরিক জোট জাতীয়তাবাদী সমমনা জোটের শীর্ষ নেতারা।
সোমবার (৩১ আগস্ট) জোটের শীর্ষ নেতারা রুহুল কবির রিজভীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
এ সময় উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী সমমনা জোটের প্রধান সমন্বয়ক ও বাংলাদেশ মুসলিম লীগ (বিএমএল) সভাপতি ব্যারিস্টার নাসিম খান, জোটের মুখপাত্র ও বাংলাদেশ গণতান্ত্রিক পার্টি চেয়ারম্যান এস এম শাহাদাৎ, গণদল চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা এ টি এম গোলাম মাওলা চৌধুরী, বাংলাদেশ ন্যাপের চেয়ারম্যান এম এন শাওন সাদেকী, ন্যাশনাল পিপলস পার্টি, চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান মোস্তফা, ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি-এনডিপি চেয়ারম্যান আবদুল্লাহ-আল-হারুন (সোহেল), ডেমোক্রেটিক লীগের সাধারণ সম্পাদক খোকন চন্দ্র দাস, জাগপার একাংশের সভাপতি জাকির হোসেন রিয়াজ, এনডিপি মহাসচিব জামিল আহমেদ, বাংলাদেশ ন্যাপ মহাসচিব ইঞ্জি. আব্দুল বারেক, বাংলাদেশ গণতান্ত্রিক পার্টি মহাসচিব সাইফুল ইসলাম, বিএমএল মহাসচিব রেজওয়ান মর্তুজা, ডিএল সহ-সভাপতি মাহবুব আলম ও এনপিপি যুগ্ম-মহাসচিব সোহেল রানা।
শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে বিএনপি ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, জাতীয়তাবাদী সমমনা জোট ফ্যাসিস্ট শেখ হাসিনা পতনের আন্দোলনে বিএনপির সঙ্গে থেকে আন্দোলনকে বেগবান করেছিল। তিনি আশা করেন, বর্তমানে গণতন্ত্রকে সুদৃঢ় করতে জাতীয়তাবাদী সমমনা জোট অতীতের ন্যায় বিএনপির পাশে থেকে দেশ ও জনগণের কল্যাণে কাজ করবেন।
জাতীয়তাবাদী সমমনা জোটের প্রধান সমন্বয়ক ব্যারিস্টার নাসিম খান বলেন, বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রেখে দেশকে সম্বৃদ্ধশালী করতে এই জোট বিএনপির পাশে থাকবে।
সূত্র: বাংলা ট্রিবিউন
সম্পর্কিত সংবাদ
বিদেশে থাকা অপশক্তি গণতান্ত্রিক অগ্রযাত্রা থামাতে চাইছে: রিজভী
৭ নভেম্বর, ২০২৬ এ ১১:১৫ AM · বাংলা ট্রিবিউন
দেশে কি আদৌ কোনও সরকার ব্যবস্থা আছে, প্রশ্ন জামায়াত আমিরের
৭ নভেম্বর, ২০২৬ এ ১০:১৩ AM · বাংলা ট্রিবিউন
অ্যাপ্লাইড হিউম্যান সায়েন্স কলেজের ছাত্রীদের ওপর পুলিশের লাঠিচার্জ, মহিলা জামায়াতের নিন্দা
৭ নভেম্বর, ২০২৬ এ ৩:৫৪ AM · বাংলা ট্রিবিউন
জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগের ঘটনায় এনসিপির নিন্দা
৭ নভেম্বর, ২০২৬ এ ১:৫৬ AM · বাংলা ট্রিবিউন
তরুণ প্রজন্মকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে হবে: ইশরাক
৬ নভেম্বর, ২০২৬ এ ৫:২০ PM · বাংলা ট্রিবিউন
