বায়তুল মোকাররমে খতিবের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগে বিক্ষোভ, হঠাৎ উত্তেজনা
৯ অক্টোবর, ২০২৬ এ ৩:৩১ PM

রাজধানীর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে খতিব আব্দুল মালেকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগে বিক্ষোভ করেছেন একদল মুসল্লি। এসময় পাশেই মিছিল করছিলেন বিএনপির যুগপতের সঙ্গী জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের নেতাকর্মীরাও।
শুক্রবার (৯ অক্টোবর) পবিত্র জুমার নামাজের পর মসজিদের উত্তর গেটে এই বিক্ষোভ চলাকালেই সেখান থেকে ‘জামায়াত-শিবির বিরোধী’ স্লোগান দেন অংশগ্রহণকারীদের কয়েকজন। তাদের ‘জামায়াত-শিবিরের আস্তানা, ভেঙে দাও গুঁড়িয়ে দাও’ এবং ‘মওদুদীর আস্তানা, ভেঙে দাও গুঁড়িয়ে দাও’ স্লোগান দিতে শোনা যায়। এতে কিছুক্ষণ উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। তবে সেখানে জামায়াতের কোনও কর্মসূচি ছিল না বলে জানা গেছে।
পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল আলম বলেন, ‘বিভিন্ন সংগঠনের প্রোগ্রাম ছিল বলে একটু ভিন্ন পরিস্থিতির সৃষ্টি হয়েছে। তবে অপ্রীতিকর কোনও ঘটনা ঘটেনি।’
বিক্ষোভকারীদের অভিযোগ, জামায়াতে ইসলামী জাতীয় মসজিদের খতিব আব্দুল মালেককে অপসারণ করার ষড়যন্ত্র করছে। তাই সাধারণ মুসল্লিরা প্রতিবাদ করেছেন। তবে কিছু লোক জামায়াতের এজেন্ডা বাস্তবায়ন করতে এখানে আসছে। তারা সামাজিক যোগাযোগ মাধ্যমেও নানা অপপ্রচার করছে।
তবে এ বিষয়ে জামায়াতের কারও বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। তবে দলীয় একটি সূত্র জানিয়েছে, সেখানে তাদের কোনও কর্মসূচি ছিল না।
সূত্র: বাংলা ট্রিবিউন
সম্পর্কিত সংবাদ
আলেমদের অন্যের ‘গেমের ঘুঁটি’ না হয়ে ‘নিজস্ব গেমের প্লেয়ার’ হতে বললেন হাসনাত আবদুল্লাহ
৯ অক্টোবর, ২০২৬ এ ১০:১৩ PM · প্রথম আলো
স্থানীয় সরকার নির্বাচনে শরিয়াহর পক্ষের শক্তিকে নির্বাচিত করার আহ্বান চরমোনাই পীরের
৯ অক্টোবর, ২০২৬ এ ৪:৩৫ PM · প্রথম আলো
জাসদের কেন্দ্রীয় কার্যালয় থেকে গ্রেফতার ২৪ নেতাকর্মীর জামিন
৯ অক্টোবর, ২০২৬ এ ৯:৪০ AM · বাংলা ট্রিবিউন
চট্টগ্রাম বন্দর বিদেশিদের হাতে তুলে দেওয়ার সিদ্ধান্ত আত্মঘাতী: সাইফুল হক
৯ অক্টোবর, ২০২৬ এ ৯:০৪ AM · বাংলা ট্রিবিউন
এনসিপি ভারতবিরোধী নয়, আধিপত্যবাদবিরোধী: আসিফ মাহমুদ
৯ অক্টোবর, ২০২৬ এ ৯:০৩ AM · বাংলা ট্রিবিউন
ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তির শর্ত প্রকাশের দাবি জাতীয় মুক্তি কাউন্সিলের
৯ অক্টোবর, ২০২৬ এ ৭:৫৫ AM · বাংলা ট্রিবিউন
