বাইনান্সে বিশালাকার সাইবার হামলা, আড়াইশ কোটি ডলারের বেশি সম্পদ ফ্রিজ
৩০ অক্টোবর, ২০২৬ এ ৯:৫৪ AM

বিশ্বের বৃহত্তম ক্রিপ্টোকারেন্সি বিনিময় প্ল্যাটফর্ম বাইনান্সে বড় ধরনের সাইবার হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় হ্যাকারদের হাত থেকে অর্থ চুরি ঠেকাতে আড়াইশ কোটি ডলারেরও বেশি অর্থ ফ্রিজ বা স্থগিত করা হয়েছে। তবে ব্যবহারকারীদের অর্থ সম্পূর্ণ নিরাপদ রয়েছে বলে দাবি করেছে বাইনান্সে। ফরাসি বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।
দৈনিক লেনদেনের পরিমাণের হিসাবে বিশ্বের বৃহত্তম এই ক্রিপ্টো এক্সচেঞ্জ এক বিবৃতিতে বলেছে, ‘ব্যবহারকারীদের অর্থ সম্পূর্ণ নিরাপদ’।
তবে বেশ কয়েকজন বিশেষজ্ঞ জানিয়েছেন, দেখে মনে হচ্ছে বিশাল পরিমাণের সম্পদ চুরি হয়ে গেছে।
বাইনান্সের সাবেক প্রধান চ্যাংপেং জাও ঘটনাটিকে সাইবার হামলা বলে মনে করছেন। প্রতিষ্ঠানটির পরিচালনার দায়িত্বে না থাকলেও তিনি এখনও এর সংখ্যাগরিষ্ঠ শেয়ারহোল্ডার। জাও বলেন, ‘এটি বাইনান্সের ওপর সাইবার হামলা বলেই মনে হচ্ছে’।
এদিকে ইউএসডিটি নামের ক্রিপ্টোকারেন্সি ইস্যুকারী প্রতিষ্ঠান টেথারের প্রধান নির্বাহী কর্মকর্তা পাওলো আরদোইনো জানিয়েছেন, সম্ভাব্য বাইনান্স এক্সচেঞ্জ হ্যাকের সঙ্গে সংশ্লিষ্ট প্রায় ১৬০ কোটি ডলার জব্দ করেছে তার প্রতিষ্ঠান।
এ ঘটনার খবর ছড়িয়ে পড়ার পর বিটকয়েনের দাম তিন শতাংশের বেশি কমে গেছে।
সূত্র: বাংলা ট্রিবিউন
সম্পর্কিত সংবাদ
জিমেইল ও গুগল ফটোসের ব্যক্তিগত তথ্যের ভিত্তিতে বিজ্ঞাপন, বন্ধ করবেন যেভাবে
৩০ অক্টোবর, ২০২৬ এ ১০:৪০ AM · বাংলা ট্রিবিউন
মেসেজ পাঠিয়েই কাজ করানো যাবে চ্যাটজিপিটির ডট এজেন্টকে
৩০ অক্টোবর, ২০২৬ এ ৯:৩৯ AM · বাংলা ট্রিবিউন
তিন মাসে বাংলাদেশের প্রায় দেড় কোটি ভিডিও মুছে ফেলেছে টিকটক
৩০ অক্টোবর, ২০২৬ এ ৮:৫৯ AM · প্রথম আলো
পিএইচপির পর এবার ইডিকে টুতে গুরুতর নিরাপত্তাত্রুটির সন্ধান, ঝুঁকিতে লাখো সার্ভার
২৯ অক্টোবর, ২০২৬ এ ৫:৩৫ PM · প্রথম আলো
অ্যামাজনে ২৫০ কর্মী ছাঁটাই, বেশিরভাগই সফটওয়্যার ইঞ্জিনিয়ার
২৯ অক্টোবর, ২০২৬ এ ১২:০২ PM · বাংলা ট্রিবিউন
