বনরুটির দাম বাড়ল ৫ টাকা
১৫ সেপ্টেম্বর, ২০২৬ এ ৯:১৮ AM

রাজধানীর মোহাম্মদপুরের বাসিন্দা আলমগীর পেশায় রিকশাচালক। এত দিন প্রতিবার নাশতায় আলমগীরের খরচ হতো ২০ টাকা। এর মধ্যে বনরুটি ১০ টাকা, দুধ চা ১০ টাকা। কিন্তু গত রোববার থেকে সেই খরচ বেড়ে দাঁড়িয়েছে ২৫ টাকায়। কারণ, বাজারে বনরুটির দাম পিসপ্রতি ৫ টাকা বেড়েছে। রাজধানীর বেশির ভাগ এলাকাতেই এখন বাড়তি দামে বিক্রি হচ্ছে বেকারির তৈরি খোলা পাউরুটি (বনরুটি) ও কেক। খোঁজ নিয়ে জানা গেছে, ঢাকার বাইরেও বেশ কিছু অঞ্চলে রুটি-কেকের দাম বেড়েছে।
সূত্র: প্রথম আলো
সম্পর্কিত সংবাদ
অর্থনীতি
প্রি-পেইড মিটার সিস্টেম পুনরুদ্ধার, দুঃখ প্রকাশ বিদ্যুৎ বিভাগের
১৫ সেপ্টেম্বর, ২০২৬ এ ১:০৩ PM · বাংলা ট্রিবিউন
অর্থনীতি
যুক্তরাষ্ট্রের বাজারে পোশাক রফতানিতে বাংলাদেশের বড় উল্লম্ফন
১৫ সেপ্টেম্বর, ২০২৬ এ ১০:৪২ AM · বাংলা ট্রিবিউন
অর্থনীতি
হরমুজ বন্ধ, তেলের দাম বেড়ে প্রায় ১০৮ ডলার, বাংলাদেশে প্রভাব কতটা
১৪ সেপ্টেম্বর, ২০২৬ এ ১২:৪১ PM · প্রথম আলো
অর্থনীতি
এলডিসি উত্তরণের আগে যত বেশি বাণিজ্যচুক্তি করা যায়, সেই চেষ্টা চলছে
১৪ সেপ্টেম্বর, ২০২৬ এ ১০:৫০ AM · প্রথম আলো
