বক্স অফিসে ৪ সিনেমার দাপট, এগিয়ে কোনটি
২৮ সেপ্টেম্বর, ২০২৬ এ ১২:৩০ PM

বক্স অফিসে একাধিক ছবি নিজেদের দাপট বজায় রেখেছে। দর্শকদের জন্য বর্তমানে প্রেক্ষাগৃহে রয়েছে নানা স্বাদের সিনেমা। একদিকে যেমন ‘হনুমান অংশ’ এবং ‘মির্জাপুর: দ্য মুভি’ দর্শকদের নজর কাড়ছে, তেমনই কুণাল খেমু পরিচালিত ‘ভাইব’-ও চলছে সিনেমা হলে। এরই মধ্যে মুক্তি পেয়েছে সিদ্ধার্থ মালহোত্রা ও তমন্না ভাটিয়ার ‘দ্য ভান: ফোর্স অফ দ্য ফরেস্ট’।
ফলে ছবিগুলির মধ্যে বক্স অফিসের লড়াই ক্রমশ জমে উঠেছে। রবিবার কোন ছবি কত টাকার ব্যবসা করল, একনজরে দেখে নেওয়া যাক।
সিদ্ধার্থ মলহোত্রা এবং তামান্না ভাটিয়ার ‘দ্য ভান: ফোর্স অফ দ্য ফরেস্ট’ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক চর্চা চলছে। এই সিনেমাটি ২৫ সেপ্টেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। এটির পরিচালক দীপক কুমার মিশ্র ও অরুণাভ কুমার। প্রযোজনা করেছেন একতা কাপুর, শোভা কাপুর ও অরুণাভ কুমার। ছবিতে অনুপ সোনিকেও একটি গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা গিয়েছে।
‘দ্য ভান: ফোর্স অফ দ্য ফরেস্ট’ একটি অ্যাকশন অ্যাডভেঞ্চার ফ্যান্টাসি ফিল্ম। এটি প্রথম দিনে ছবিটি ৮ কোটি রুপি কালেকশন করেছিল। অন্য দিকে, সপ্তাহান্তে (উইকেন্ডে) এটি লম্বা লাফ দিয়েছে। স্যাকনিল্ক -এর হিসাব অনুযায়ী, ছবিটি রবিবার ১৪ কোটি রুপি ব্যবসা করেছে। ভারতে ছবিটির মোট নেট কালেকশন দাঁড়িয়েছে ৩৩ দশকিম ২৫ কোটি রুপি। আর বিশ্বব্যাপী এর মোট গ্রস কালেকশন দাঁড়িয়েছে ৪৩ দশমিক ১৫ কোটি রুপি।
গত ৭ অগস্ট প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল ‘হনুমান আংশ’। ছবিতে নিম করোলি বাবার ভূমিকায় অভিনয় করেছেন শোভিনব সত্য। মাত্র ২ কোটি টাকার বাজেটে তৈরি এই ছবি বক্স অফিসে একের পর এক নজির গড়ছে। মুক্তির প্রথম দিনে মাত্র ১০ লক্ষ টাকা আয় দিয়ে যাত্রা শুরু করেছিল ছবিটি।
স্যাকনিল্ক এর তথ্য অনুযায়ী, ছবিটি সপ্তম সপ্তাহে ৪৪ দশমিক ৮০ কোটি রুপি ব্যবসা করেছিল। এবার মুক্তির ৫২তম দিনে, অর্থাৎ রবিবার, ছবিটির ঝুলিতে এসেছে আরও ৯ কোটি রুপি।
এর ফলে ভারতে ‘হনুমান অংশ’-এর মোট নেট কালেকশন বেড়ে দাঁড়িয়েছে ৩০৭ দশমিক ০৩ কোটি রুপি। অন্য দিকে, বিশ্বজুড়ে ছবিটির মোট গ্রস কালেকশন ৩৮৯ দশমিক ৮৫ কোটি রুপি। মাত্র ২ কোটি টাকার বাজেটে তৈরি একটি ছবির এই ব্যবসা নিঃসন্দেহে নজরকাড়া।
গত ৪ সেপ্টেম্বর মুক্তি পেয়েছিল ‘মির্জাপুর: দ্য মুভি’। মুক্তির প্রথম দিন থেকেই বক্স অফিসে ভালো ব্যবসা করেছে ছবিটি। প্রথম দিনে ছবিটির আয় ছিল ২৫ দশমিক ৭৫ কোটি রুপি। তবে চতুর্থ সপ্তাহে এসে ছবিটির আয়ের গতি কিছুটা কমেছে।
স্যাকনিল্ক -এর প্রাথমিক হিসাব অনুযায়ী, মুক্তির ২৪তম দিনে ছবিটি ১ দশমিক ৭০ কোটি রুপি আয় করেছে। এর ফলে ভারতে ছবিটির মোট নেট কালেকশন দাঁড়িয়েছে ২২৭ দশমিক ০৫ কোটি রুপি। বিশ্বজুড়ে ছবিটির মোট গ্রস কালেকশন প্রায় ৩৩০ দশমিক ৭২ কোটি রুপি।
কুণাল খেমু পরিচালিত ‘ভাইব’ ১৮ সেপ্টেম্বর মুক্তি পেয়েছে। সিনেমাটিতে প্রীতি জিনতা, স্পর্শ শ্রীবাস্তব, বংশিকা ধীরের মতো অভিনেতাদের দেখা যাচ্ছে। মুক্তির প্রথম দিনে ‘ভাইব’ ১ দশমিক ৭০ কোটি রুপি আয় করেছিল। প্রথম সপ্তাহে এটি ১১ দশমিক ৩৫ কোটি রুপি আয় করে।
স্যাকনিল্ক -এর তথ্য অনুযায়ী, রবিবার অর্থাৎ ১০ম দিনে ছবিটি ০.৯০ কোটি রুপি আয় করেছে। যার ফলে ভারতে সিনেমাটির মোট নেট কালেকশন দাঁড়িয়েছে ১৩ দশমিক ৫৫ কোটি রুপি।
সূত্র: বাংলা ট্রিবিউন
সম্পর্কিত সংবাদ
৯ বছর পর জাপানের প্রেক্ষাগৃহে আমির, মুক্তি পাবে কোন ছবি
২৮ সেপ্টেম্বর, ২০২৬ এ ১০:৪০ AM · বাংলা ট্রিবিউন
তারা সালমান মুক্তাদিরকে চেনে না, ভাঙচুরের ঘটনায় রাফসান দ্য ছোটভাই
২৭ সেপ্টেম্বর, ২০২৬ এ ১২:৪২ PM · প্রথম আলো
সালমান মুক্তাদিরের স্টুডিওতে যা ঘটেছে, মেনে নেওয়ার মতো নয়: সাদিয়া আয়মান
২৭ সেপ্টেম্বর, ২০২৬ এ ১১:১৫ AM · প্রথম আলো
