ফ্রাঙ্কফুর্টে ‘এআইইউবিয়ান ইন ইউরোপ: সিজন ২’ অনুষ্ঠিত
৮ সেপ্টেম্বর, ২০২৬ এ ১১:১৫ AM

জার্মানির ফ্রাঙ্কফুর্টে অনুষ্ঠিত হয়েছে আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশের (এআইইউবি) প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী অনুষ্ঠান ‘এআইইউবিয়ান ইন ইউরোপ: সিজন ২’। শনিবার (২৯ আগস্ট) সালবাউ গ্যালুসে আয়োজিত অনুষ্ঠানে ইউরোপের বিভিন্ন দেশ থেকে এআইইউবির আড়াই শর বেশি প্রাক্তন শিক্ষার্থী ও তাঁদের পরিবারের সদস্যরা অংশ নেন।
জার্মানি, সুইজারল্যান্ড, বেলজিয়াম, ইতালি, ডেনমার্ক, নরওয়ে, নেদারল্যান্ডস ও ফিনল্যান্ডসহ বিভিন্ন দেশ থেকে প্রাক্তন শিক্ষার্থীরা অনুষ্ঠানে যোগ দেন। এ আয়োজনের মাধ্যমে তাঁরা নিজেদের অভিজ্ঞতা বিনিময়, পেশাগত যোগাযোগ বৃদ্ধি এবং এআইইউবি পরিবারের সঙ্গে সম্পর্ক আরও দৃঢ় করার সুযোগ পান।
অনুষ্ঠানে এআইইউবির প্রতিনিধিদের মধ্যে উপস্থিত ছিলেন ট্রাস্টি বোর্ডের প্রতিষ্ঠাতা সদস্য হাসানুল এ হাসান, ইশতিয়াক আবেদীন, শানিয়া মাহিয়া আবেদীন এবং ট্রাস্টি বোর্ডের সদস্য ও সাবেক উপাচার্য ড. কারমেন জেড লামাগনা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফ্রাঙ্কফুর্টের উপ-মেয়র স্টেফান সিগলার।
‘এআইইউবিয়ান ইন ইউরোপ’ উদ্যোগটি শুরু হয় ২০২৪ সালে। ইউরোপে বসবাসরত এআইইউবির প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে যোগাযোগ ও বন্ধন জোরদার এবং একটি শক্তিশালী বৈশ্বিক অ্যালামনাই নেটওয়ার্ক গড়ে তোলাই এ উদ্যোগের মূল লক্ষ্য।
সূত্র: প্রথম আলো
সম্পর্কিত সংবাদ
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৫৪তম সমাবর্তনে আবেদন চার ধাপে, ১ নভেম্বর শুরু
২৭ অক্টোবর, ২০২৬ এ ২:৫৩ PM · প্রথম আলো
অস্ট্রেলিয়ার ভিসানীতিতে কড়াকড়ি: বাংলাদেশি শিক্ষার্থী ও অভিবাসীদের করণীয় কী
২৭ অক্টোবর, ২০২৬ এ ১০:৫৬ AM · প্রথম আলো
এনসিটিবির ৯ কর্মকর্তাকে বদলি, নতুন কর্মস্থল বিভিন্ন কলেজ
২৬ অক্টোবর, ২০২৬ এ ১০:১৩ PM · বাংলা ট্রিবিউন
ধর্মীয় মূল্যবোধ ছাড়া আগামীর বাংলাদেশ গড়া সম্ভব নয়: শিক্ষামন্ত্রী
২৬ অক্টোবর, ২০২৬ এ ৯:২৮ PM · বাংলা ট্রিবিউন
