শাহজাদপুর সংবাদ

ফ্যাসিবাদীদের প্রতিহত করবে বিএনপির নেতাকর্মীরা: রিজভী

১৪ নভেম্বর, ২০২৬ এ ২:৪৬ PM

ফ্যাসিবাদীদের প্রতিহত করবে বিএনপির নেতাকর্মীরা: রিজভী

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী বলেছেন, পতিত ফ্যাসিবাদী আওয়ামী লীগ নেতারা কলকাতা ও থাইল্যান্ডে পলাতক থাকলেও দেশের তৃণমূলের টোকাইদের মাধ্যমে ককটেল বোমা হামলা চালাচ্ছে। অথচ আমরা বিরোধী দলে থাকতে শত নিপীড়নেও বুক পেতে রাজপথে আন্দোলন করেছি। বিশৃঙ্খলা করলে বিএনপি নেতাকর্মীরা ফ্যাসিবাদীদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলবে।

শনিবার (১৪ নভেম্বর) দুপুরে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে থেকে জাতীয়তাবাদী যুবদলের বিক্ষোভ মিছিলের আগে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

রিজভী বলেন, শেখ হাসিনার মতো তার বাবা শেখ মুজিবও ফ্যাসিবাদ কায়েম করেছিলেন। তারই রচিত ১৯৭৩ সালের আইন অনুযায়ী শেখ হাসিনা এখন পলাতক, মানবতাবিরোধী অপরাধী। মানুষ হত্যার দায়ে তার যে দণ্ড হয়েছে, আইন অনুযায়ী তার সাজা নিশ্চিত হবে।

রাজধানীর বিভিন্ন ওয়ার্ডের যুবদল নেতাকর্মীরা মিছিলে অংশ নেন। এ সময় তারা শেখ হাসিনার বিচার চেয়ে বিভিন্ন স্লোগান দেন।

সূত্র: বাংলা ট্রিবিউন

সম্পর্কিত সংবাদ