পূবালী ব্যাংকের ‘ক্যাশলেস ডিএমসিএইচ’ কার্যক্রম
২৬ আগস্ট, ২০২৬ এ ১২:৩১ PM

পূবালী ব্যাংক ‘ক্যাশলেস ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল’ শীর্ষক কার্যক্রম চালু করা হয়েছে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের (ডিএমসিএইচ) রোগী ও তাঁদের স্বজনদের আর্থিক লেনদেন সহজ, নিরাপদ ও আধুনিক করতে কার্যক্রম চালু করা হয়েছে।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে পূবালী ব্যাংক এই তথ্য জানিয়েছে। এতে বলা হয়, ‘লেনদেন হচ্ছে ক্যাশলেস, এগিয়ে যাচ্ছে বাংলাদেশ’ স্লোগানে দেশব্যাপী ডিজিটাল লেনদেন সম্প্রসারণ এবং ‘এক দেশ এক বাংলা কিউআর’ বাস্তবায়নের লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়েছে।
কার্যক্রমটির উদ্বোধনী অনুষ্ঠানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান প্রধান অতিথি ও বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেমস ডিপার্টমেন্ট-১-এর অতিরিক্ত পরিচালক সাদিয়া খান সম্মানিত অতিথি এবং পূবালী ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) মো. শাহনেওয়াজ খান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। ব্যাংকের মহাব্যবস্থাপক মো. রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপমহাব্যবস্থাপক মো. রবিউল আলম ও এন এম ফিরোজ কামাল প্রমুখ।
পূবালী ব্যাংকের ডিএমডি মো. শাহনেওয়াজ খান বলেন, এই উদ্যোগ রোগী ও স্বজনদের অর্থ পরিশোধ আরও সহজ, দ্রুত ও নিরাপদ করবে এবং ডিজিটাল অর্থনীতিকে এগিয়ে নিতে ভূমিকা রাখবে।
সূত্র: প্রথম আলো
সম্পর্কিত সংবাদ
ইরানের বাণিজ্য অংশীদারদের কীভাবে চাপে ফেলবে যুক্তরাষ্ট্র, উদাহরণ ইরাক
২৬ আগস্ট, ২০২৬ এ ৪:২৭ PM · প্রথম আলো
সৌরবিদ্যুতে ঝুঁকছে বড় শিল্পগোষ্ঠী, নিজেরাই উৎপাদন করতে পারে ৬০০ মেগাওয়াট
২৬ আগস্ট, ২০২৬ এ ৯:০১ AM · প্রথম আলো
প্রতিমন্ত্রীর পদমর্যাদা পেলেন চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন
২৬ আগস্ট, ২০২৬ এ ১২:৫৮ AM · বাংলা ট্রিবিউন
