পুলিশ পরিদর্শক পদমর্যাদার ৪৯ কর্মকর্তাকে অবসরে পাঠানো হলো
১৪ আগস্ট, ২০২৬ এ ১২:৩৮ PM

পুলিশ পরিদর্শক পদমর্যাদার ৪৯ কর্মকর্তাকে অবসরে পাঠিয়েছে সরকার। গতকাল বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখার এই প্রজ্ঞাপনে এ তথ্য জানা গেছে।
এদিকে সহকারী পুলিশ সুপার (এএসপি) পদমর্যাদার ৭ কর্মকর্তাকে অবসরে পাঠিয়েছে সরকার।
প্রজ্ঞাপনে বলা হয়, বাংলাদেশ পুলিশে কর্মরত ৪৯ কর্মকর্তার চাকরির মেয়াদ ২৫ বছর পূর্ণ হওয়ায় সরকারি চাকরি আইন, ২০১৮-এর ৪৫ ধারার বিধান অনুযায়ী জনস্বার্থে তাঁদের সরকারি চাকরি থেকে অবসর প্রদান করা হলো।
সহকারী পুলিশ সুপার (এএসপি) পদমর্যাদার ৭ কর্মকর্তাকে অবসরে পাঠিয়েছে সরকার। গতকাল বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। রাষ্ট্রপতির আদেশক্রমে এতে স্বাক্ষর করেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব মনজুর মোর্শেদ চৌধুরী।
অবসরে পাঠানো কর্মকর্তারা হলেন—র্যাব সদর দপ্তরের এএসপি নূরে আলম সিদ্দিকী, ডিএমপির তেজগাঁও বিভাগের সহকারী কমিশনার (এসি-প্যাট্রোল) মো. নুরুল মোত্তাকিন, খাগড়াছড়ির মাটিরাঙ্গা সার্কেলের এএসপি কাজী ওয়াজেদ আলী, পটুয়াখালীর গলাচিপা সার্কেলের এএসপি মো. সৈয়দুজ্জামান, র্যাব-২-এর এএসপি মো. গোলাম কিবরিয়া, ঢাকার আরআরএফের এএসপি মোহাম্মদ মিজানুর রহমান এবং সিরাজগঞ্জ জেলার এএসপি মো. রবিউল ইসলাম।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, সরকারি চাকরি আইন, ২০১৮-এর ৪৫ ধারার বিধান অনুযায়ী জনস্বার্থে তাঁদের অবসর দেওয়া হয়েছে। জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে। অবসরপ্রাপ্ত কর্মকর্তারা বিধি অনুযায়ী অবসরজনিত সুবিধাদি পাবেন।
সূত্র: প্রথম আলো
সম্পর্কিত সংবাদ
তারে গামছা শুকাতে দিতে গিয়ে পুত্রবধূ বিদ্যুৎস্পৃষ্ট, বাঁচাতে গিয়ে মারা গেলেন শ্বশুরও
১৪ আগস্ট, ২০২৬ এ ৫:৩৩ PM · প্রথম আলো
সত্যজিৎ রায়ের শিক্ষক বিনোদবিহারী কিছুদিন কাটিয়েছিলেন রাজশাহীতে
১৪ আগস্ট, ২০২৬ এ ১১:৩৭ AM · প্রথম আলো
নোবিপ্রবিতে শিক্ষক নিয়োগে অনিয়মের অভিযোগ, সাবেক উপাচার্যসহ ৫ জনকে দুদকে তলব
১৪ আগস্ট, ২০২৬ এ ১১:২৭ AM · প্রথম আলো
এক নারী ও গ্রাম পুলিশকে বেঁধে নির্যাতন, গলায় জুতার মালা পরিয়ে ঘোরানো হয় গ্রাম
১৩ আগস্ট, ২০২৬ এ ১২:৩৯ PM · প্রথম আলো
