পাহাড়ের কোলে নবান্নের আমেজ
৪ নভেম্বর, ২০২৬ এ ১১:০০ AM

সীমান্তঘেঁষা সিলেটের পাহাড়ের পাদদেশে বিস্তীর্ণ মাঠজুড়ে পাকতে শুরু করেছে আমন ধান। সবুজ ধানখেতে উঁকি দিচ্ছে সোনালি শিষ, কোথাও কোথাও শুরু হয়েছে ফসল কাটা। হেমন্তের হালকা কুয়াশা আর বিকেলের নরম আলোয় পাহাড়, ধানখেত ও পায়রার ওড়াউড়িতে ফুটে উঠেছে গ্রামবাংলার চিরচেনা সৌন্দর্য। মাঠে মাঠে ধান পাকার সঙ্গে কৃষকের ঘরে ঘরে বাড়ছে নতুন ফসল ঘরে তোলার ব্যস্ততা ও আনন্দ। সেই সঙ্গে দুয়ারে কড়া নাড়ছে নতুন ধানের উৎসব নবান্ন। সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার দয়ারবাজার, রাধানগর ও বরমসিদ্দিপুর এলাকা থেকে ছবিগুলো তোলা।
সূত্র: প্রথম আলো
সম্পর্কিত সংবাদ
প্রধানমন্ত্রীর রাজনৈতিক স্লোগান নিয়ে বিতর্কিত মন্তব্য, আলোচিত কর্মকর্তাকে সরিয়ে দেওয়া হলো
৪ নভেম্বর, ২০২৬ এ ১২:৪৬ PM · প্রথম আলো
জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে সিপিসি মন্ত্রীর শ্রদ্ধা
৪ নভেম্বর, ২০২৬ এ ১২:০৬ PM · প্রথম আলো
চ্যাটজিপিটি–জেমিনাইয়ের মতো এআইয়ের বাংলা মডেল বানাতে চায় সরকার, আলোচনা চার প্রতিষ্ঠানের সঙ্গে
৪ নভেম্বর, ২০২৬ এ ১২:০০ PM · প্রথম আলো
পেনশনের টাকায় শিশুদের জন্য শিক্ষক গড়ে তুললেন ‘প্রকৃতির পাঠশালা’
৪ নভেম্বর, ২০২৬ এ ১১:৫৯ AM · প্রথম আলো
গণসংযোগের ভিড়ে পিস্তল ঠেকিয়ে খুন, সেই বাঁহাতি শুটার কেন ধরা পড়ছে না
৩ নভেম্বর, ২০২৬ এ ১২:২৮ PM · প্রথম আলো
মিরপুরে পোশাকশ্রমিক–পুলিশ সংঘর্ষ, মেট্রোরেলের দুটি স্টেশন বন্ধ
৩ নভেম্বর, ২০২৬ এ ১২:২৭ PM · প্রথম আলো
