পাবনার ভাঙ্গুড়ায় বাংলাদেশ ব্যাংকের “উদ্যোগ” কর্মসূচি নিয়ে কর্মশালা অনুষ্ঠিত
১২ নভেম্বর, ২০২৬ এ ৭:৪২ PM

প্রভাষক গিয়াস উদ্দিন সরদার,বিশেষ প্রতিনিধিঃ পাবনার ভাঙ্গুড়া উপজেলায় বাংলাদেশ বাংকের “উদ্যোগ” কর্মসূচীর আওতায় উপজেলায় তরুণ উদ্যোক্তা অনুসন্ধান ও প্রচারণার লক্ষ্যে আজ বৃহস্পতিবার ১২ নভেম্বর উপজেলা পরিষদের মিলনায়তনে একটি কর্মশালা অনুষ্ঠিত হয়।
এই “উদ্যোগ” কর্মশালা অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাঙ্গুড়া উপজেলা নির্বাহী অফিসার সুরাইয়া মমতাজ।সোনালী ব্যাংকের ভাঙ্গুড়া শাখার ম্যানেজার ও সিনিয়র প্রিন্সিপাল অফিসার মোঃ জাবেদ আলীর সভাপতিত্বে প্রিন্সিপাল অফিসার মোঃ নুরুল ইসলাম এর পরিচালনায় কর্মসূচীর ঋণ ও অনুদান সুবিধা সহ বিস্তারিত আলোচনা করেন বাংলাদেশ ব্যাংকের রাজশাহী অঞ্চলের যুগ্ম পরিচালক ও রিসোর্স পারসন মোঃ রিপন আলী।অন্যান্যের মধ্যে বক্তব্য দেন পাবনা সোনালী ব্যাংকের সহকারী উপ-মহাব্যবস্থাপক শফিকুল ইসলাম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ শামীম হাসান প্রমূখ।
এতে উপজেলার বিভিন্ন ব্যাংকের কর্মকর্তা, ব্যবসায়ী প্রতিনিধি ও যুব সমাজের প্রতিনিধিরা অংশ নেন।এই কর্মশালার আয়োজন করেন সোনালী ব্যাংক পিএলসি ভাঙ্গুড়া শাখা।
বাংলাদেশ ব্যাংক, রাজশাহীর যুগ্ম পরিচালক ও রিসোর্স পারসন মোঃ রিপন আলী জানান, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান এর পরিকল্পনায় যুব সমাজ কে স্বাবলম্বী করার লক্ষ্যে আগামী ১ ডিসেম্বর থেকে ৩০ ডিসেম্বর পর্যন্ত ১৮ থেকে ২৮ বছর বয়সী তরুণ উদ্যোক্তারা এই ঋণ সুবিধার জন্য আবেদন করতে পারবেন। এই কর্মসূচি আওতায় প্রতি উপজেলা থেকে যাচাই-বাছাই অন্তে ১০ জন প্রাথমিক পর্যায়ে ঋণ সুবিধার জন্য নির্বাচিত হবেন। সর্বোচ্চ ২০ লক্ষ টাকা পর্যন্ত নতুন নতুন উদ্যোক্তাদের ঋণ সুবিধা দেয়া হবে। উদ্যোক্তারা যদি সফলভাবে প্রতিষ্ঠিত হতে পারেন তাহলে ৫০ ভাগ ঋণ প্রণোদনা হিসেবে বিবেচিত হবে। তবে কোনোভাবেই এই ঋণ নিয়ে আবেদনকৃত তরুণ উদ্যোক্তাদের ব্যবসার বাহিরে ব্যবহার করার সুযোগ নেই।
The post পাবনার ভাঙ্গুড়ায় বাংলাদেশ ব্যাংকের “উদ্যোগ” কর্মসূচি নিয়ে কর্মশালা অনুষ্ঠিত appeared first on দৈনিক সিরাজগঞ্জ সংবাদ.
সূত্র: দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
সম্পর্কিত সংবাদ
রাজধানীর পরিচ্ছন্নতা কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা প্রধানমন্ত্রীর
১৪ নভেম্বর, ২০২৬ এ ৩:৫৯ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
‘ডায়াবেটিসে দেরি নয়, ব্যবস্থা নিন এখনই’ সিরাজগঞ্জে বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত
১৪ নভেম্বর, ২০২৬ এ ২:০৮ PM · দৈনিক ইনকিলাব
সরকারি সহযোগিতার আশ্বাসে সিরাজগঞ্জ বিসিক শিল্পপার্কে আশার আলো
১৪ নভেম্বর, ২০২৬ এ ১১:২৭ AM · এখন টিভি
সিরাজগঞ্জে নকশাবহির্ভূত ভবন নির্মাণের অভিযোগ ভূমি কর্মকর্তার বিরুদ্ধে
১৪ নভেম্বর, ২০২৬ এ ১১:১৯ AM · Barta Bazar
বেলকুচিতে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা গাজী আব্দুল খালেকের দাফন সম্পন্ন
১৪ নভেম্বর, ২০২৬ এ ৮:২৪ AM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
