পাটকাঠিতে কৃষকের বাড়তি আয়
৭ সেপ্টেম্বর, ২০২৬ এ ১২:৩৯ PM

পাট উৎপাদনে জন্য খ্যাতি রয়েছে ফরিদপুর জেলার। পাটের আঁশ ছাড়ানোর পরেই বেরিয়ে আসে পাটকাঠি।
একসময়ের অবহেলিত পাটকাঠি বা পাটখড়ি এখন দেশের অর্থনীতিতে নতুন সম্ভাবনা তৈরি করেছে এবং কৃষকের আয়ের অন্যতম উৎস হিসেবে পরিচিতি লাভ করেছে। প্রযুক্তির কল্যাণ এই পাটকাঠি ক্রমেই অর্থকরী পণ্য পরিণত হয়েছে। পার্টিকেল বোর্ড ও চারকোল কারখানায় পাটকাঠির ব্যাপক চাহিদা রয়েছে।গ্রামের নারীরা সংসারের বাড়তি আয়ের জন্য এই পাটকাঠি সংগ্রহ করেন। শুকনো পাটকাঠি বিক্রিও হয় বেশ চড়া দামে। রান্নার জ্বালানি, পানের বরজ তৈরি, পার্টিকেল বোর্ড ও ঘরের বেড়া তৈরিতে পাটকাঠি ব্যাপকহারে ব্যবহৃত হচ্ছে। ফরিদপুরের বিভিন্ন এলাকা ঘুরে পাটকাঠি সংগ্রহের একগুচ্ছ ছবি নিয়েই সাজানো হয়েছে ছবির গল্প
সূত্র: প্রথম আলো
সম্পর্কিত সংবাদ
জঙ্গলে ছড়িয়ে–ছিটিয়ে ছিল কঙ্কাল, পোশাক দেখে পরিচয় শনাক্ত করলেন বাবা
৭ সেপ্টেম্বর, ২০২৬ এ ১২:৩৮ PM · প্রথম আলো
বাংলাদেশ–ভারতের মধ্যে মৈত্রী–বন্ধন–মিতালী এক্সপ্রেস আবার চালুর উদ্যোগ, নতুন ট্রেনের প্রস্তাবও থাকছে
৭ সেপ্টেম্বর, ২০২৬ এ ১২:০৪ PM · প্রথম আলো
আগস্টে সড়ক দুর্ঘটনায় নিহত ৪৮১, জুলাইয়ের চেয়ে প্রাণহানি বেড়েছে
৭ সেপ্টেম্বর, ২০২৬ এ ১১:৫৩ AM · প্রথম আলো
চাঁদপুরে বেওয়ারিশ লাশ বহনের দুটি অ্যাম্বুলেন্স বিকল, ভোগান্তি
৬ সেপ্টেম্বর, ২০২৬ এ ১২:৩৭ PM · প্রথম আলো
