পাওয়ার ব্যাংকে আগুন কেন ধরে এবং প্রতিকারের উপায় কী
১২ অক্টোবর, ২০২৬ এ ৯:৩৬ PM

দীর্ঘ ট্রেন ভ্রমণ, রাইড-শেয়ারিং সেবার অপেক্ষা কিংবা ফ্লাইটের বিলম্বের মতো সময়ে মুঠোফোন সচল রাখতে পাওয়ার ব্যাংক এখন আমাদের নিত্যসঙ্গী। তবে পোর্টেবল চার্জারের বিভিন্ন অগ্নিকাণ্ডের ঘটনা এই ডিভাইসগুলোর ভেতরের ঝুঁকি নিয়ে নতুন করে ভাবাচ্ছে। ভালো মানের একটি পাওয়ার ব্যাংক সাধারণত নিরাপদ হলেও শারীরিক ক্ষতি, অতিরিক্ত তাপ, নিম্নমানের নির্মাণশৈলী কিংবা ভুল সংরক্ষণের কারণে এর ব্যাটারির ত্রুটি দ্রুত বড় বিপদের কারণ হতে পারে।
পাওয়ার ব্যাংকে সাধারণত তিনটি প্রধান অংশ থাকে; রিচার্জেবল ব্যাটারি (লিথিয়াম-আয়ন বা লিথিয়াম-পলিমার সেল), সার্কিট বোর্ড (পিসিবি) এবং ইনপুট/আউটপুট পোর্ট। অতিরিক্ত তাপ, ওভারচার্জিং, বা শারীরিক আঘাতের ফলে এই অংশগুলোতে ত্রুটি দেখা দিতে পারে।
পাওয়ার ব্যাংক চার্জ দেওয়ার সময়, ডিভাইস সচল রাখলে কিংবা অব্যবহৃত অবস্থায়ও নষ্ট হতে পারে। এর পেছনে প্রধানত অভ্যন্তরীণ শর্টসার্কিট, ক্ষতিগ্রস্ত সেল বা উৎপাদনগত ত্রুটি কাজ করে। তাপ উৎপাদনকারী বিক্রিয়া যখন তাপ অপসারণের চেয়ে দ্রুত ঘটে, তখন তাপমাত্রা অনিয়ন্ত্রিতভাবে বেড়ে গিয়ে ‘থার্মাল রানওয়ে’ সৃষ্টি করতে পারে।
এ ছাড়া নিম্নমানের পাওয়ার ব্যাংক, ওভারচার্জিং, ব্যাটারির ক্ষতি এবং অনুপযুক্ত ব্যবহার ও সংরক্ষণও আগুনের ঝুঁকি বহুগুণ বাড়িয়ে দেয়। মার্কিন ফেড অ্যাভিয়েশন প্রশাসনের (এফএএ) তথ্য অনুযায়ী, ২০০৬ থেকে ২০২৬ সাল পর্যন্ত লিথিয়াম ব্যাটারি সম্পর্কিত ৭৬৬টি বিমান চলাচলের ঘটনা নথিভুক্ত করা হয়েছে। স্কুট, এয়ার বুসান এবং বাটিক এয়ারের ফ্লাইটে পোর্টেবল চার্জার থেকে আগুন লাগার বেশ কিছু ঘটনা ঘটেছে। এমনকি সিঙ্গাপুরের এমআরটি ট্রেনের মধ্যেও পাওয়ার ব্যাংকে আগুনের ঘটনা নথিবদ্ধ হয়েছে।
পাওয়ার ব্যাংকের ঝুঁকি কমাতে এবং এর আয়ু বাড়াতে কিছু সাধারণ সতর্কতা মেনে চলা জরুরি:
সূত্র: বাংলা ট্রিবিউন
সম্পর্কিত সংবাদ
বিশ্বজুড়ে স্মার্টফোন সরবরাহে ধস, সবচেয়ে বেশি স্মার্টফোন তৈরি করেছে যে প্রতিষ্ঠান
১৩ অক্টোবর, ২০২৬ এ ৫:৪৩ PM · প্রথম আলো
আগামী বছর বিশ্বের জলবায়ু যে দুই কারণে বদলে যেতে পারে
১৩ অক্টোবর, ২০২৬ এ ১১:০০ AM · প্রথম আলো
ডটস নাকি মিউজ, কোন এআই এজেন্টে মিলবে বেশি সুবিধা
১৩ অক্টোবর, ২০২৬ এ ১০:৫২ AM · বাংলা ট্রিবিউন
এক জায়গা থেকেই সামলান ফেসবুক-ইনস্টাগ্রাম, অ্যাকাউন্ট যুক্ত করবেন যেভাবে
১৩ অক্টোবর, ২০২৬ এ ৯:২৩ AM · বাংলা ট্রিবিউন
গুগলের বর্ষসেরা ইমোজি কোনটি, দেখুন জনপ্রিয় দশটির তালিকা
১২ অক্টোবর, ২০২৬ এ ১১:৩৮ AM · বাংলা ট্রিবিউন
