শাহজাদপুর সংবাদ

‘পরিকল্পিত চক্রান্ত’, কমল রানিকে নিয়ে মুখ খুললেন গোবিন্দ

২৬ সেপ্টেম্বর, ২০২৬ এ ৮:১৭ AM

‘পরিকল্পিত চক্রান্ত’, কমল রানিকে নিয়ে মুখ খুললেন গোবিন্দ

বেশ কিছুদিন ধরেই চর্চায় বলিউড অভিনেতা গোবিন্দ ও কমল রানি স্বর্ণকর। মুম্বাইয়ের বিমানবন্দর থেকে শুরু করে বিভিন্ন জায়গায় তাদের দুজনকে একসঙ্গে দেখা গেছে। এর পর থেকেই তাদের সম্পর্ক নিয়ে নানা জল্পনা তৈরি হয়েছে। সম্প্রতি সেই জল্পনা আরও বাড়ে, যখন দুজন এক সঙ্গে মুম্বইয়ের লালবাগচা রাজার মণ্ডপে পুজো দিতে যান।

এই পরিস্থিতিতেই এবার নিজের অবস্থান স্পষ্ট করলেন গোবিন্দ। সংবাদ সংস্থা এএনআই-কে দেওয়া সাক্ষাৎকারে অভিনেতা দাবি করেছেন, তাকে পরিবার থেকে দূরে সরিয়ে সামাজিক ভাবমূর্তি নষ্ট করার জন্যই এই পরিস্থিতি তৈরি করা হচ্ছে। বিষয়টি নাকি একটি পরিকল্পিত চক্রান্ত।

অভিনেতার বক্তব্য, তিনি কখনও নিজের কাজ ছাড়া অন্য কোনও বিষয়ে মন দেননি। বরাবরই কাজ করে গিয়েছেন এবং দর্শক ও সহকর্মীদের কাছ থেকে প্রশংসাও পেয়েছেন।

কমল রানির সঙ্গে তার সম্পর্ক নিয়ে প্রশ্ন উঠলেও গোবিন্দ বিষয়টিকে ব্যক্তিগত আলোচনার বিষয় হিসেবে দেখতে চান না। তিনি জানান, তিনি কাজ করছেন এবং কমল রানির সঙ্গে তার সম্পর্ক পেশাগত।

অভিনেতার বক্তব্যে স্পষ্ট, কমল রানির সঙ্গে তার সমীকরণকে প্রেমের সম্পর্ক হিসেবে যে জল্পনা চলছে, তা তিনি স্বীকার করেননি। বরং তার বক্তব্যের মূল বিষয় ছিল—ছবির কাজ এবং সেই কাজকে ঘিরেই তাদের যোগাযোগ।

সূত্র: বাংলা ট্রিবিউন

সম্পর্কিত সংবাদ