নেপালে ধ্বংসের মধ্যে উদ্ধারের লড়াই
২৭ আগস্ট, ২০২৬ এ ১১:৫৭ AM

ভয়াবহ ভূমিধস ও আকস্মিক বন্যার কাদাপানিতে মুহূর্তেই বদলে গেছে নেপালের নুয়াকোট জেলার চিত্র। এ ছাড়া ক্ষতিগ্রস্ত হয়েছে বাগমাতি প্রদেশের তিব্বত সীমান্তবর্তী রসুয়া ও পার্শ্ববর্তী কয়েকটি জেলা। কোথাও ঘরবাড়ি ডুবে আছে কাদায়, কোথাও সড়ক পরিণত হয়েছে ধ্বংসস্তূপে। উদ্ধারকর্মীরা ছুটছেন জীবিত ব্যক্তিদের সন্ধানে, আহত ব্যক্তিদের নেওয়া হচ্ছে হাসপাতালে। আর স্বজনেরা ধ্বংসস্তূপের ভিড়ে খুঁজে ফিরছেন প্রিয়জনকে। আকস্মিক বন্যার পর এখন চলছে বেঁচে থাকার লড়াই আর নিখোঁজ ব্যক্তিদের খোঁজ।
সূত্র: প্রথম আলো
সম্পর্কিত সংবাদ
আন্তর্জাতিক
‘চোখের সামনে মা–বাবা, বোন ও বোনের সন্তানদের ভেসে যেতে দেখলাম’
২৭ আগস্ট, ২০২৬ এ ১২:২৫ PM · প্রথম আলো
আন্তর্জাতিক
এআইয়ের সহায়তায় বিশ্বে প্রথমবারের মতো রোগীর মস্তিষ্কের টিউমার অপসারণ, কীভাবে কাজ করে এটি
২৭ আগস্ট, ২০২৬ এ ১২:০৬ PM · প্রথম আলো
আন্তর্জাতিক
যুক্তরাষ্ট্র হরমুজ থেকে সব মাইন সরিয়েছে—দাবি ট্রাম্পের, ইরানের ওপর একতরফা নিষেধাজ্ঞায় ক্ষোভ চীনের
২৬ আগস্ট, ২০২৬ এ ১১:৩৪ AM · প্রথম আলো
