নাবিল গ্রুপের আয়োজনে রাজশাহীতে ব্যবসায়িক অংশীদারদের মিলনমেলা
১৫ নভেম্বর, ২০২৬ এ ১১:১৭ AM

ব্যবসায়িক অংশীদারদের সঙ্গে পারস্পরিক আস্থা, সহযোগিতা ও সম্পর্ক আরও সুদৃঢ় করতে নাবিল গ্রুপের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে ‘সাফল্যের সাথে আগামীর পথে’ আয়োজনের রাজশাহী পর্ব।
গতকাল শনিবার রাজশাহীর বামনশিকড় খড়খড়িতে অবস্থিত নাবিল গ্রুপের আরঅ্যান্ডডি (গবেষণা ও উন্নয়ন) সেন্টারে আয়োজিত এ মিলনমেলায় রাজশাহী অঞ্চলের তিন শতাধিক ব্যবসায়িক অংশীদার অংশ নেন। এতে উপস্থিত ছিলেন নাবিল গ্রুপের চেয়ারম্যান মো. জাহান বক্স, ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. আমিনুল ইসলাম প্রমুখ।
মো. আমিনুল ইসলাম বলেন, ‘বাজারের পরিবর্তিত চাহিদা ও নতুন সম্ভাবনাকে কাজে লাগিয়ে আমরা সবাই মিলে টেকসই ব্যবসায়িক প্রবৃদ্ধি অর্জন করতে চাই।’
নাবিল নাবা ফুডসের চাল, আটা, ময়দা, সুজি ও ডালজাতীয় পণ্য; নাবিল ফিড মিলসের বিভিন্ন ফিড পণ্য এবং ফুডেলা ব্র্যান্ডের ভোগ্যপণ্য নাবিল গ্রুপের গুরুত্বপূর্ণ ব্যবসায়িক উদ্যোগ।
সূত্র: প্রথম আলো
সম্পর্কিত সংবাদ
আইএমএফের সঙ্গে নতুন ঋণ নিয়ে আলোচনা ফেব্রুয়ারির মধ্যে শেষ হবে: অর্থমন্ত্রী
১৫ নভেম্বর, ২০২৬ এ ১২:৫১ PM · প্রথম আলো
তিন হাজার কোটি টাকার সুকুক ছাড়ছে সরকার, মুনাফা ৭.৫০ শতাংশ
১৫ নভেম্বর, ২০২৬ এ ১২:৫০ PM · বাংলা ট্রিবিউন
ব্যাংকে না গিয়েই মিলবে ৫০ হাজার টাকা ঋণ, সুদ মাত্র ৯ শতাংশ
১৫ নভেম্বর, ২০২৬ এ ১২:২২ PM · বাংলা ট্রিবিউন
স্ত্রী–সন্তানের নামে ফ্ল্যাট–প্লট কিনলে আয়কর রিটার্নে দেখাবেন কীভাবে
১৫ নভেম্বর, ২০২৬ এ ৯:৩০ AM · প্রথম আলো
পোশাকশ্রমিকেরা কাজ না করলে কাল থেকে কারখানা বন্ধের ঘোষণা মালিকদের
১৪ নভেম্বর, ২০২৬ এ ৪:৩৬ PM · প্রথম আলো
