নতুন আইফোন আসতেই পুরোনো মডেলের দাম বাড়ালো অ্যাপল
১১ সেপ্টেম্বর, ২০২৬ এ ১০:২০ AM

অ্যাপলের নতুন পণ্য উন্মোচনের পর বাজারে থাকা আগের প্রজন্মের কয়েকটি আইফোনের দাম ১০০ মার্কিন ডলার করে বাড়িয়েছে প্রতিষ্ঠানটি।
নতুন পণ্য উন্মোচন অনুষ্ঠানে নতুন কয়েকটি পণ্যের দাম অপরিবর্তিত রাখার বিষয়টি একাধিকবার তুলে ধরা হলেও পুরোনো আইফোনের দাম বাড়ানোর বিষয়টি জানানো হয়নি। পরে প্রযুক্তিবিষয়ক সংবাদমাধ্যম দ্য ভার্জের নজরে আসে বিষয়টি।
নতুন দামের তালিকা অনুযায়ী, আইফোন ১৬-এর দাম ৬৯৯ ডলার থেকে বেড়ে ৭৯৯ ডলার হয়েছে। ফলে ২০২৪ সালে বাজারে আসার সময় মডেলটির যে দাম ছিল, সেটিই আবার কার্যকর হলো। আইফোন ১৭ বাজারে আসার পর আইফোন ১৬-এর দাম কমিয়ে ৬৯৯ ডলার করা হয়েছিল।
এদিকে আইফোন ১৭ই-এর দামও ৫৯৯ ডলার থেকে বেড়ে ৬৯৯ ডলার হয়েছে। চলতি বছরের শুরুতে মডেলটি ৫৯৯ ডলারে বাজারে এনেছিল অ্যাপল।
আইফোন ১৭-এর ২৫৬ গিগাবাইট সংস্করণের দামও ১০০ ডলার বেড়েছে। আগে ৭৯৯ ডলারে বিক্রি হওয়া এই মডেলটির বর্তমান দাম ৮৯৯ ডলার।
অপরদিকে, আইফোন এয়ারের দাম শুরু হচ্ছে ১ হাজার ৯৯ ডলার থেকে। আগে মডেলটির প্রারম্ভিক দাম ছিল ৯৯৯ ডলার।
তবে আইফোনের দাম বাড়লেও এয়ারপডসের দাম অপরিবর্তিত রেখেছে অ্যাপল। নতুন এয়ারপডস প্রো ৩-এর দাম আগের মতোই ২৪৯ ডলার রাখা হয়েছে।
অ্যাপলের নতুন অ্যাপল ওয়াচ সিরিজ ১২ ও অ্যাপল ওয়াচ আল্ট্রা ৪-এর দামও আগের প্রজন্মের তুলনায় বাড়ানো হয়নি। অ্যাপল ওয়াচ সিরিজ ১২-এর দাম শুরু হচ্ছে ৩৯৯ ডলার থেকে এবং অ্যাপল ওয়াচ আল্ট্রা ৪-এর দাম ৭৯৯ ডলার থেকে।

সূত্র: বাংলা ট্রিবিউন
সম্পর্কিত সংবাদ
এমআইটির প্রকল্পের আওতায় বাংলাদেশে তৈরি হলো জলবায়ু আশ্রয়কেন্দ্র
১১ সেপ্টেম্বর, ২০২৬ এ ১১:০০ AM · প্রথম আলো
শিক্ষার্থীদের তথ্য সুরক্ষায় শিক্ষক সংগঠনের সঙ্গে মাইক্রোসফটের চুক্তি
১১ সেপ্টেম্বর, ২০২৬ এ ৯:২০ AM · বাংলা ট্রিবিউন
আইফোন ১৮ প্রো সিরিজে যত নতুন পরিবর্তন আনলো অ্যাপল
১১ সেপ্টেম্বর, ২০২৬ এ ৮:২০ AM · বাংলা ট্রিবিউন
১৪ কোটি মুঠোফোন বিক্রির সাফল্য উদ্যাপন করল সিম্ফনি
১০ সেপ্টেম্বর, ২০২৬ এ ৫:২৮ PM · প্রথম আলো
‘আশির দশকের’ ছবি বানিয়ে বিপদ ডেকে আনছেন না তো?
১০ সেপ্টেম্বর, ২০২৬ এ ১১:৪৮ AM · বাংলা ট্রিবিউন