শাহজাদপুর সংবাদ

ধানমন্ডির পর মহাখালীর একটি ভবনে আগুন

১০ সেপ্টেম্বর, ২০২৬ এ ১১:৫৫ AM

ধানমন্ডির পর মহাখালীর একটি ভবনে আগুন

রাজধানীর ধানমন্ডির একটি ভবনে আজ বৃহস্পতিবার সকালে আগুন লাগার ঘটনার পরপরই মহাখালীর একটি ভবনে আগুন লেগেছে। বেলা সোয়া ১১টার দিকে আগুন লাগে বলে ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে।

ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের কর্মকর্তা মো. আনোয়ারুল ইসলাম প্রথম আলোকে বলেন, আজ বেলা ১১টা ১২ মিনিটে মহাখালীতে আগুন লাগার সংবাদ পান তাঁরা। মহাখালীর ব্রিটিশ আমেরিকান টোব্যাকোর পুরোনো ভবনের কাছে এসকেএস শপিং মলের পেছনের ভবনে আগুন লাগে। এ ঘটনার পরপরই সেখানে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট পাঠানো হয়েছে। সেগুলো কাজ করছে।

আনোয়ারুল ইসলাম আরও বলেন, মহাখালীর ভবনের আগুনে প্রচুর ধোঁয়া তৈরি হয়েছে।

এর আগে রাজধানীর ধানমন্ডি ২৭ নম্বরে এপেক্স শোরুমে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আজ সকাল ১০টার দিকে জুতার ওই দোকানে আগুন লাগে।

সূত্র: প্রথম আলো

সম্পর্কিত সংবাদ