তেঁতুলিয়ায় জালে উঠে এল ১২ ফুট লম্বা অজগর
৩০ সেপ্টেম্বর, ২০২৬ এ ১২:১৭ PM

পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় মহানন্দা নদীতে মাছ ধরার সময় স্থানীয় কয়েকজনের জালে উঠে আসে প্রায় ১২ ফুট লম্বা একটি অজগর। পরে বন বিভাগের কর্মীরা অজগরটি উদ্ধার করে দিনাজপুরের সিংড়া জাতীয় উদ্যানে পাঠিয়েছেন।
গতকাল মঙ্গলবার দুপুরে উপজেলার বাংলাবান্ধা ইউনিয়নের বাংলাবান্ধা এলাকা থেকে অজগরটি উদ্ধার করা হয়। এর আগে সকালে ভারতীয় সীমান্তঘেঁষা মহানন্দা নদীতে মাছ ধরার সময় স্থানীয় কয়েকজনের জালে অজগরটি উঠে আসে।
গতকাল সকালে স্থানীয় কয়েকজন ব্যক্তি জাল নিয়ে মহানন্দা নদীতে মাছ ধরতে যান। এ সময় তাঁদের জালে বড় একটি সাপ উঠে আসে। তাঁদের চিৎকার-চেঁচামেচিতে সেখানে লোকজন জড়ো হন।
বাংলাবান্ধা ইউনিয়ন পরিষদের (ইউপি) সংরক্ষিত নারী সদস্য রাশিদা পারভীন জানান, সাপটি অজগর বুঝতে পেরে বন বিভাগকে খবর দেওয়া হয়। বন বিভাগের কর্মীরা এসে অজগরটি নিয়ে যান।
অজগরটির ওজন ১০ থেকে ১২ কেজি বলে জানান বন বিভাগের তেঁতুলিয়া উপজেলা কার্যালয়ের বিট কর্মকর্তা নূরুল হুদা। মুঠোফোনে তিনি প্রথম আলোকে বলেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী গতকাল বিকেলে অজগরটিকে দিনাজপুরের সিংড়া জাতীয় উদ্যানে পাঠানো হয়েছে।
সূত্র: প্রথম আলো
সম্পর্কিত সংবাদ
মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযান ঘিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ
৩০ সেপ্টেম্বর, ২০২৬ এ ১২:২৩ PM · প্রথম আলো
মুন্সিগঞ্জে গ্রাহকের কয়েক কোটি টাকা নিয়ে পালানো অগ্রণী ব্যাংকের কর্মকর্তা ঢাকায় আটক
৩০ সেপ্টেম্বর, ২০২৬ এ ১২:১৫ PM · প্রথম আলো
বসতঘরে একযোগে ৩০টি ককটেল বিস্ফোরণ, পরিবারের সদস্যরা পলাতক
২৯ সেপ্টেম্বর, ২০২৬ এ ১২:৩৯ PM · প্রথম আলো
নিখোঁজ শিশুকে খুঁজছিল সবাই, ফুফুর কক্ষের বাক্সে পাওয়া গেল মরদেহ
২৯ সেপ্টেম্বর, ২০২৬ এ ১১:৫৪ AM · প্রথম আলো
