শাহজাদপুর সংবাদ

ঢাবির উন্নয়ন অধ্যয়ন বিভাগে মাস্টার্স, আবেদন ২৩ অক্টোবর পর্যন্ত

২১ সেপ্টেম্বর, ২০২৬ এ ৫:৩৯ PM

ঢাবির উন্নয়ন অধ্যয়ন বিভাগে মাস্টার্স, আবেদন ২৩ অক্টোবর পর্যন্ত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত উন্নয়ন অধ্যয়ন বিভাগে ২০২৫–২৬ শিক্ষাবর্ষে এক বছর মেয়াদি মাস্টার্স প্রোগ্রামে শিক্ষার্থী ভর্তি নেওয়া হবে। ন্যূনতম চার বছর মেয়াদি স্নাতক (সম্মান) ডিগ্রিধারী প্রার্থীরা এ প্রোগ্রামে ভর্তির জন্য আবেদন করতে পারবেন।

বিজ্ঞপ্তি অনুযায়ী, আবেদনকারীর ন্যূনতম চার বছর মেয়াদি স্নাতক (সম্মান) ডিগ্রি থাকতে হবে। স্নাতক (সম্মান) পরীক্ষায় ৪-এর স্কেলে ন্যূনতম সিজিপিএ–৩.২৫ থাকতে হবে। এ ছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ে স্নাতক পর্যায়ে ভর্তির ক্ষেত্রে প্রযোজ্য ন্যূনতম যোগ্যতা পূরণ করতে হবে। বিদেশি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি অর্জনকারী শিক্ষার্থীরাও সমমানের যোগ্যতা থাকলে আবেদন করতে পারবেন। আবেদনকারীদের নির্দিষ্ট কয়েকটি বিষয়ের যেকোনো একটিতে স্নাতক ডিগ্রি থাকতে হবে। এর মধ্যে সামাজিক বিজ্ঞান, বিজনেস স্টাডিজ, প্রকৌশল, আইন ও বিজ্ঞান–সংশ্লিষ্ট বিষয় রয়েছে।

ভর্তি প্রক্রিয়ায় লিখিত ও মৌখিক পরীক্ষা নেওয়া হবে। লিখিত পরীক্ষায় অর্থনীতি, রাষ্ট্রবিজ্ঞান, নৃবিজ্ঞান, সমাজবিজ্ঞান ও গবেষণাপদ্ধতি বিষয়ে প্রশ্ন থাকবে। মোট ১০০ নম্বরের লিখিত ও মৌখিক পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থী নির্বাচন করা হবে। লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে ২৪ অক্টোবর ২০২৬ (শনিবার) বেলা ১১টায়। পরীক্ষার সময় ৯০ মিনিট।

আগ্রহী প্রার্থীদের ২৩ অক্টোবর ২০২৬ পর্যন্ত সংশ্লিষ্ট বিভাগীয় অফিস থেকে নির্ধারিত ফি দিয়ে ভর্তি ফরম সংগ্রহ করতে হবে। ভর্তিসংক্রান্ত বিস্তারিত তথ্য উন্নয়ন অধ্যয়ন বিভাগ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে পাওয়া যাবে।

সূত্র: প্রথম আলো

সম্পর্কিত সংবাদ