ড্রেন থেকে মাথা তুলতেই গাড়িচাপা, ওয়াসা কর্মচারীর মৃত্যু
২৫ আগস্ট, ২০২৬ এ ১২:৪০ PM

রাজধানীর মিরপুরে পানির লাইনে কাজ করার সময় গাড়িচাপায় মো. শামীম (৪৭) নামের ঢাকা ওয়াসার এক কর্মচারী নিহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ।
আজ মঙ্গলবার সকাল ছয়টার দিকে মিরপুর-১০ নম্বর সেকশনের কাছাকাছি সেনপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত শামীমের বাড়ি পাবনার বেড়া উপজেলার পাইখন্দ বারাদিয়া গ্রামে।
কাফরুল থানার পুলিশ সূত্রে জানা গেছে, সকালে সেনপাড়া এলাকায় পানির লাইনে কাজ করছিলেন শামীম। সড়কের মাঝখানে থাকা একটি ম্যানহোলের ঢাকনা খুলে তিনি ভেতরে কাজ করছিলেন। একপর্যায়ে ম্যানহোলের ভেতর থেকে মাথা বের করলে একটি গাড়ি তাঁকে চাপা দেয়। আহত অবস্থায় শামীমকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
কাফরুল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম প্রথম আলোকে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। তবে যে গাড়ি শামীমকে চাপা দিয়েছে, সেটি জব্দ করা সম্ভব হয়নি। এমনকি গাড়িটি কী ধরনের, সেটিও এখনো নিশ্চিত হওয়া যায়নি।
ওসি আরও বলেন, ঘটনাস্থলের সিসিটিভি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করা হচ্ছে। দ্রুতই অপরাধী শনাক্ত করা সম্ভব হবে। মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
সূত্র: প্রথম আলো
সম্পর্কিত সংবাদ
ভূরুঙ্গামারীতে কৃষকদের সার না দেওয়ার তথ্য পেয়েছে তদন্ত কমিটি, ক্যাশ মেমোতে অসংগতি
২৫ আগস্ট, ২০২৬ এ ১২:৫৩ PM · প্রথম আলো
মাদক নিরাময় কেন্দ্রে যুবককে হত্যার অভিযোগ: সাতজনের নামে হত্যা মামলার আবেদন
২৫ আগস্ট, ২০২৬ এ ১২:৪৬ PM · প্রথম আলো
মাগুরায় শিশুধর্ষণ-হত্যা মামলা: হাইকোর্ট রায় দেবেন ৩১ আগস্ট
২৫ আগস্ট, ২০২৬ এ ১২:২৮ PM · প্রথম আলো
রংপুরে চারজনকে হত্যা: পাশাপাশি চার চিতায় চারজনের শেষকৃত্য
২৪ আগস্ট, ২০২৬ এ ১২:৩৩ PM · প্রথম আলো
কক্সবাজারের সুগন্ধা সৈকতে বালিয়াড়ির ওপর দিয়ে সড়ক, পরিবেশকর্মীদের ক্ষোভ
২৪ আগস্ট, ২০২৬ এ ১২:২৬ PM · প্রথম আলো
