টাকা কোথায় রাখবেন, এআইকে জিজ্ঞেস করার আগে একটু থামুন
২৬ নভেম্বর, ২০২৬ এ ৪:০০ PM

ভ্যানগার্ডের গত জুনের এক জরিপে ৬ হাজার ৬৮৬ জন বিনিয়োগকারীর মধ্যে যাঁরা আর্থিক পরামর্শের জন্য এআই ব্যবহার করেছেন, তাঁদের ৩৭ শতাংশ ভুল বা বিভ্রান্তিকর তথ্য পেয়েছেন। আরও ৪৪ শতাংশ বুঝতেই পারেননি, তথ্যটা ঠিক না ভুল!
ধরুন, রাত ৯টা। প্রথম চাকরির বোনাস হাতে পেয়ে তানিম (ছদ্মনাম) এআইকে জিজ্ঞেস করলেন, ‘এই ৫০ হাজার টাকা কোথায় রাখলে সবচেয়ে লাভ হবে?’ উত্তরটা এল গুছিয়ে, আত্মবিশ্বাসী ভঙ্গিতে।
এআই আর্থিক পরামর্শ বা চ্যাটবট-নির্ভর বিনিয়োগ পরামর্শ (এআই অ্যাডভাইস) এখন জনপ্রিয়, বিশেষ করে তরুণদের কাছে। কিন্তু গবেষণা সতর্ক করছে। কিংস বিজনেস স্কুলের ২০২৬ সালের গবেষণায় দেখা গেছে, বেশির ভাগ এআই অতিরিক্ত নিরাপদ পোর্টফোলিও সুপারিশ করে, ফলে ২০ বছরে প্রতি ১ লাখ পাউন্ডে সর্বোচ্চ ৪২ হাজার পাউন্ড কম আয়ের আশঙ্কা থাকে (কাল্পনিক পরিস্থিতিতে, মূলত ধনী বিনিয়োগকারীদের জন্য)। আর স্যাটার্ন নামের এক সংস্থার ১৭টি মডেলের পরীক্ষায় জটিল কর-সংক্রান্ত প্রশ্নে সঠিক উত্তরের হার নেমেছিল মাত্র ১২ শতাংশে।
ভাষা চমৎকার শোনালেও তা নির্ভুল না-ও হতে পারে। আর টাকার ভুল সিদ্ধান্ত শুধরানোও কঠিন।
তাই এগুলো মেনে চলুন। ১. এআইকে ব্যবহার করুন ধারণা বুঝতে, সিদ্ধান্ত নিতে নয়। ২. কর, সুদ বা নিয়ম সরকারি ও ব্যাংকের অফিশিয়াল সূত্রে মিলিয়ে নিন। ৩. ‘নিশ্চিত লাভের’ প্রতিশ্রুতি দেখলেই সতর্ক হন।
এআই সহকারী হতে পারে, উপদেষ্টা নয়।
l লেখক: টেক ব্লগার ও কনটেন্ট ক্রিয়েটর
সূত্র: প্রথম আলো
সম্পর্কিত সংবাদ
হজ ও ওমরাহ যাত্রীদের স্বাস্থ্যসেবায় শেয়ারট্রিপের সঙ্গে মেডিকএআইয়ের চুক্তি
২৬ নভেম্বর, ২০২৬ এ ৫:০৪ PM · প্রথম আলো
চ্যাটজিপিটির চ্যাট ট্যাবে যুক্ত হচ্ছে নতুন মডেল, যে সুবিধা পাওয়া যাবে
২৬ নভেম্বর, ২০২৬ এ ১১:০০ AM · প্রথম আলো
ফিশিং লিংক কী, যেভাবে ফাঁদে ফেলে ব্যাংকের টাকা হাতিয়ে নেয় প্রতারকরা
২৬ নভেম্বর, ২০২৬ এ ৯:৫১ AM · বাংলা ট্রিবিউন
সরকারি চাকরিজীবীদের জন্য অনলাইনে বাসা বরাদ্দ, আবেদন ৩০ নভেম্বর পর্যন্ত
২৫ নভেম্বর, ২০২৬ এ ১১:৫৭ PM · বাংলা ট্রিবিউন
