জাহ্নবীর অদ্ভুত প্রতিভা, জিহ্বা ঘোরাতে পারেন ৩৬০ ডিগ্রি
৭ অক্টোবর, ২০২৬ এ ১২:২৬ PM

নিজের অদ্ভুত প্রতিভার কথা জানালেন বলিউড অভিনেত্রী জাহ্নবী কাপুর। তিনি জিহ্বা প্রায় ৩৬০ ডিগ্রি ঘোরাতে পারেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিনেত্রীকে তার কোনও গোপন বা অজানা দক্ষতার বিষয়ে জিজ্ঞেস করা হলে তিনি এটি জানান।
তবে তিনি এটিকে ‘খুবই বোকা এবং কোনও কাজে লাগে না এমন দক্ষতা’ বলে উল্লেখ করেন।
কীভাবে তিনি এই অদ্ভুত কৌশলটি শিখলেন, তা ব্যাখ্যা করতে গিয়ে জাহ্নবী জানান, স্কুলে তার সহপাঠীরা জিহ্বা দিয়ে নাক ছোঁয়ার চেষ্টা করতো। কিন্তু তিনি তা করতে পারতেন না।
অন্য শিশুদের নজর কাড়তে তিনি ভাবলেন, জিহ্বা দিয়ে অন্য কিছু করা যায় কি না। এরপর ধীরে ধীরে তিনি এই অদ্ভুত ‘পার্টি ট্রিক’টি আয়ত্ত করেন।
এদিকে সম্প্রতি জাহ্নবীর এআই দিয়ে নির্মিত ভিডিও নিয়েও বিতর্ক তৈরি হয়েছিল। ভিডিওটিতে তার এবং জুনিয়র এনটিআরের একটি ব্যবহার করা হয়েছে। ভিডিওতে জাহ্নবীকে যৌন আপত্তিকর ও অবমাননাকরভাবে উপস্থাপন করা হয়েছিল বলে অভিযোগ ওঠে।
বিষয়টি অনলাইনে কৃত্রিম বুদ্ধিমত্তার অপব্যবহার নিয়ে উদ্বেগ তৈরি করে। এরপর জাহ্নবী তার ইনস্টাগ্রাম স্টোরিতে একটি দীর্ঘ নোট শেয়ার করে প্রযুক্তির অপব্যবহারের মাধ্যমে নারীদের যৌনভাবে উপস্থাপনের সমালোচনা করেন।
তিনি বলেন, কারও সম্মতি ছাড়া কাল্পনিকভাবে তৈরি এমন কনটেন্ট ছড়িয়ে দেওয়া গভীরভাবে লঙ্ঘনমূলক।
জাহ্নবীকে শিগগিরই ‘লাগ যা গলে’ ছবিতে দেখা যাবে। ছবিতে তার সঙ্গে অভিনয় করছেন টাইগার শ্রফ ও লক্ষ্মী। রাজ মেহতা পরিচালিত এই ছবিটি ২০২৭ সালে প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে।
সূত্র: বাংলা ট্রিবিউন
সম্পর্কিত সংবাদ
‘আই হ্যাভ আ প্ল্যান’ গান নিয়ে তাসরিফ খানের জিডি করার ঘোষণা
৭ অক্টোবর, ২০২৬ এ ৫:৪৫ PM · প্রথম আলো
‘ফায়ার’ থেকে সরে দাঁড়িয়েছিলেন মান্না, ২৪ বছর পর সামনে এল তাঁর বক্তব্য
৭ অক্টোবর, ২০২৬ এ ১১:১৫ AM · প্রথম আলো
৪ কোটি ৫ লাখ ভিউ! ভ্রমণ আর প্রেমের গল্পে ঝড় তুলেছিল যে সিনেমা
৬ অক্টোবর, ২০২৬ এ ১২:১৫ PM · প্রথম আলো
সুপারস্টার হয়েও সব ছেড়েছিলেন, আশ্রমে মালি হয়েছিলেন এই অভিনেতা
৬ অক্টোবর, ২০২৬ এ ১১:০০ AM · প্রথম আলো
