শাহজাদপুর সংবাদ

জামায়াতের আমির শফিকুর রহমান তুরস্ক গেছেন

৭ অক্টোবর, ২০২৬ এ ২:১৭ PM

জামায়াতের আমির শফিকুর রহমান তুরস্ক গেছেন

বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান আজ বুধবার সকালে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তুরস্কের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন।

জামায়াতের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া পোস্টে এই তথ্য জানানো হয়। পোস্টে বলা হয়, তুরস্কের ইস্তাম্বুল বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠেয় ‘সেকেন্ড ইন্টারন্যাশনাল কনফারেন্স অন বাংলাদেশ স্টাডিজ’-এ প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন শফিকুর রহমান।

ফেসবুক পোস্টের তথ্য অনুসারে, সম্মেলনটির যৌথ আয়োজক ইস্তাম্বুল বিশ্ববিদ্যালয় ও সেন্টার ফর পলিসি অ্যান্ড সোশ্যাল রিসার্চ (সিপিএসআর)। প্রতিপাদ্য—‘বাংলাদেশ ২.০-এর সংস্কারের বহুমাত্রিক দৃষ্টিভঙ্গি এবং তুরস্ক–বাংলাদেশের সহযোগিতার নতুন দিগন্ত’।

সম্মেলনে বাংলাদেশ, তুরস্কসহ বিভিন্ন দেশের বিশিষ্ট শিক্ষাবিদ, নীতিনির্ধারক, কূটনীতিক, গবেষকসহ বিভিন্ন সংস্থা–প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশগ্রহণ করবেন বলে পোস্টে উল্লেখ করা হয়।

ফেসবুক পোস্টে বলা হয়, তুরস্কে সম্মেলনে অংশগ্রহণ শেষে শফিকুর রহমান সৌদি আরবে পবিত্র ওমরাহ পালন করবেন। তিনি ১১ অক্টোবর সকালে তিনি দেশে ফিরবেন।

বিমানবন্দরে শফিকুর রহমানকে বিদায় জানাতে উপস্থিত ছিলেন দলের সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া সেক্রেটারি এহসানুল মাহবুব জুবায়ের, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মো. মোবারক হোসাইন।

সূত্র: প্রথম আলো

সম্পর্কিত সংবাদ