জাতীয় দলের ট্রায়ালে জাপানি সুকি, কত জন হলো প্রবাসী খেলোয়াড়
৭ সেপ্টেম্বর, ২০২৬ এ ১০:৩১ AM

বাংলাদেশি বংশোদ্ভুত জাপানি উইঙ্গার সুকি ইতোফুসা ফর্টিসের হয়ে খেলবেন। তিন দিন সেখানে অনুশীলন করে এবার রাতে জাতীয় দলের ট্রায়ালে যোগ দিয়েছেন ২২ বছর বয়সী ফরোয়ার্ড।
হামজা চৌধুরী, শমিত সোম, জায়ান আহমেদ ও ফাহামিদুল ইসলামদের ক্যাম্পে যোগ দেওয়ার আগেই অন্য প্রবাসী ফুটবলারদের পরখ করে দেখছেন বাংলাদেশ দলের কোচ টমাস ডুলি। প্রথম দফায় সুকিকে নিয়ে পাঁচ জনকে ডেকেছেন তিনি। তাদের পারফরম্যান্স দেখে আরও কয়েকজনকে সুযোগ দেওয়ার পরিকল্পনা আছে কোচের।
গত ২৮ আগস্ট থেকে শুরু হয়েছে জাতীয় দলের প্রস্তুতি ক্যাম্প। দশম দিনে কিংস অ্যারেনায় সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে প্রবাসীদের ট্রায়াল নিয়ে ডুলি বলেছেন, “এই দলে তাদের (প্রবাসী ফুটবলার) অনেকেরই সুযোগ পাওয়ার সামর্থ্য আছে। তবে সবকিছুই নির্ভর করছে পারফরম্যান্সের ওপর। প্রত্যেক খেলোয়াড়ই জানে যে মূল বিষয়টা হলো পারফর্ম করা।”
প্রবাসীদের মধ্যে প্রথম দফায় ট্রায়ালে ডাক পেয়েছেন যুক্তরাষ্ট্রের সাইফ কেরাওয়ালা, ইংল্যান্ডের ইউসুফ আহমেদ, কানাডার ইয়াসার তাহমিদ, ইতালির দেবজিৎ সরকার ও জাপানের শুকি ইতোফুসা। তাদের মধ্যে সবার আগে ক্যাম্পে যোগ দিয়েছেন যুক্তরাষ্ট্রের সেমি-প্রো ক্লাব ওয়াশিংটন অ্যাথলেটিকে খেলা ৬ ফুট চার ইঞ্চির গোলকিপার সাইফ কেরাওয়ালা। পরশু যোগ দিয়েছেন রোমানিয়ার চতুর্থ স্তরের ক্লাব সোমেসুল ওদোরেউয়ের ডিফেন্ডার ইয়াসার তাহমিদ। গতকাল যোগ দিয়েছেন ইতালির চতুর্থ স্তরের ক্লাব এফসি সার্নিসের উইঙ্গার দেবজিৎ সরকার। ইউসুফও দ্রুত যোগ দেবেন বলে জানা গেছে।
সূত্র: বাংলা ট্রিবিউন
সম্পর্কিত সংবাদ
কসমেটিক সার্জারিতে কাজ হবে না, পাকিস্তানকে সমস্যার মূলে যেতে বললেন মিসবাহ
৭ সেপ্টেম্বর, ২০২৬ এ ১১:৩৯ AM · প্রথম আলো
আসিয়ানের আগে প্রবাসীদের মেলা বসিয়েছেন টমাস ডুলি, কোন দেশ থেকে এসেছেন কে
৭ সেপ্টেম্বর, ২০২৬ এ ৯:০০ AM · প্রথম আলো
বজ্রপাত, দুই পেনাল্টি আর মার্টিনোর সঙ্গে সাক্ষাতের ম্যাচ মেসির
৬ সেপ্টেম্বর, ২০২৬ এ ১০:২৮ AM · প্রথম আলো
