শাহজাদপুর সংবাদ

চ্যাম্পিয়নস লিগের ড্র আজ, কারা খেলবে, কীভাবে নির্ধারিত হবে প্রতিপক্ষ

২৭ আগস্ট, ২০২৬ এ ৯:০০ AM

চ্যাম্পিয়নস লিগের ড্র আজ, কারা খেলবে, কীভাবে নির্ধারিত হবে প্রতিপক্ষ

উয়েফা চ্যাম্পিয়নস লিগ ৩৬ দলের হয়েছে ২০২৪-২৫ মৌসুমে। নতুন কাঠামোর চ্যাম্পিয়নস লিগের প্রথম দুই আসরেই চ্যাম্পিয়ন হয়েছে ফরাসি ক্লাব পিএসজি। চ্যাম্পিয়নস লিগে হ্যাটট্রিক শিরোপার অভিযানটা আগামী মাসেই শুরু করবে লুইস এনরিকের দল। ডামাডোল অবশ্য বেজে উঠেছে আগেই। বাছাই পর্বের সর্বশেষ ধাপ প্লে-অফ পর্ব শেষ হয়েছে গতকাল রাতে। আজ লিগ পর্বের ড্র।

বাংলাদেশ সময় আজ রাত ১০টায় মোনাকোর গ্রিমালদি ফোরামে ড্র। গত দুবারের মতো এবারও প্রথম পর্বে আলাদা কোনো গ্রুপ থাকছে না। লিগ পর্বে প্রতিটি দল আটটি দলের বিপক্ষে খেলবে। কোন দলের প্রতিপক্ষ হবে কোন আট দল, ড্রতে নির্ধারিত হবে সেটিই। উয়েফার কো-এফিশিয়েন্ট র‍্যাঙ্কিংয়ের ভিত্তিতে চারটি ভাগে ভাগ করা হবে দলগুলোকে।

ঘরোয়া লিগে পারফরম্যান্সের ভিত্তিতে ২৯টি ক্লাব সরাসরি সুযোগ পেয়েছে লিগ পর্বে। অন্য সাতটি দল বেছে নেওয়া হচ্ছে বাছাইপর্ব থেকে। পরশু রাতে বাছাইপর্বের প্লে-অফ থেকে তিনটি দল পেয়ে গেছে চ্যাম্পিয়নস লিগ। সর্বশেষ চারটি দল পাওয়া গেছে গত রাতে চারটি প্লে-অফ শেষে।

কো-এফিশিয়েন্টের ভিত্তিতে কোন ক্লাব কোন পাত্রে থাকবে, সেটি নির্ধারিত হবে বাংলাদেশ সময় আজ দুপুরে।

ইংল্যান্ড

আর্সেনাল, ম্যানচেস্টার সিটি, ম্যানচেস্টার ইউনাইটেড, অ্যাস্টন ভিলা ও লিভারপুল।

স্পেন

বার্সেলোনা, রিয়াল মাদ্রিদ, ভিয়ারিয়াল, আতলেতিকো মাদ্রিদ ও রিয়াল বেতিস।

ইতালি

ইন্টার মিলান, নাপোলি, রোমা ও কোমো।

জার্মানি

বায়ার্ন মিউনিখ, বরুসিয়া ডর্টমুন্ড, লাইপজিগ ও স্টুটগার্ট।

ফ্রান্স

পিএসজি, লাঁস ও লিল

পর্তুগাল

পোর্তো ও স্পোর্তিং সিপি

নেদারল্যান্ডস

পিএসভি ও ফেইনুর্ড

বেলজিয়াম

ব্রুগা

তুরস্ক

গালাতাসারাই

ইউক্রেন

শাখতার

চেক প্রজাতন্ত্র

স্লাভিয়া প্রাগ

সূত্র: প্রথম আলো

সম্পর্কিত সংবাদ