গার্মেন্টস শ্রমিকদের নিম্নতম মজুরি নির্ধারণে বোর্ডের তৃতীয় সভা সোমবার
১৪ নভেম্বর, ২০২৬ এ ১২:২২ PM

গার্মেন্টস শিল্পে নিয়োজিত সব শ্রেণির শ্রমিক ও কর্মচারীর নিম্নতম মজুরি নির্ধারণের সুপারিশ প্রণয়নে গঠিত নিম্নতম মজুরি বোর্ডের তৃতীয় সভা আগামী সোমবার (১৬ নভেম্বর) অনুষ্ঠিত হবে। ঢাকার বিজয়নগরে শ্রম ভবনে বেলা ১১টায় এ সভা অনুষ্ঠিত হবে।
বাংলাদেশ শ্রম আইন, ২০০৬-এর ১৩৯ ধারার বিধান অনুযায়ী, সভায় সভাপতিত্ব করবেন বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী (জেলা ও দায়রা জজ)।
বোর্ডের নোটিশ অনুযায়ী, সভার প্রথম আলোচ্যসূচিতে রয়েছে গার্মেন্টস শিল্পের মালিকপক্ষের প্রতিনিধির পক্ষ থেকে নিম্নতম মজুরি হারের লিখিত প্রস্তাব দাখিল।
এ ছাড়া সভায় শিল্প খাতের সব শ্রেণির শ্রমিক ও কর্মচারীর নিম্নতম মজুরি হারের সুপারিশ প্রণয়ন নিয়েও আলোচনা হবে।
সূত্র: বাংলা ট্রিবিউন
সম্পর্কিত সংবাদ
পোশাকশ্রমিকেরা কাজ না করলে কাল থেকে কারখানা বন্ধের ঘোষণা মালিকদের
১৪ নভেম্বর, ২০২৬ এ ৪:৩৬ PM · প্রথম আলো
পাঁচ দিনে আড়াই লাখ কোটি টাকার সম্পদ খোয়ালেন জেনসেন হুয়াং
১৪ নভেম্বর, ২০২৬ এ ১১:০৯ AM · প্রথম আলো
সৌরবিদ্যুৎ স্থাপনে ক্রয়বিধির ব্যতিক্রম, সুবিধা পাবেন কারা
১৩ নভেম্বর, ২০২৬ এ ১১:৫৯ PM · বাংলা ট্রিবিউন
ব্যবসা-বাণিজ্যে স্থবিরতা, ব্যাংক হিসাব জব্দ: আতঙ্কে উদ্যোক্তারা
১৩ নভেম্বর, ২০২৬ এ ৮:০৯ PM · বাংলা ট্রিবিউন
