শাহজাদপুর সংবাদ

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ভর্তি: আবেদন শুরু ১৫ নভেম্বর, পরীক্ষা কুমিল্লা–চট্টগ্রাম–রাজশাহীতে

২৬ সেপ্টেম্বর, ২০২৬ এ ১০:৪২ AM

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ভর্তি: আবেদন শুরু ১৫ নভেম্বর, পরীক্ষা কুমিল্লা–চট্টগ্রাম–রাজশাহীতে

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) ২০২৬-২৭ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার আবেদন শুরু হবে আগামী ১৫ নভেম্বর ২০২৬। শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন ১০ ডিসেম্বর ২০২৬ পর্যন্ত। শিক্ষার্থীদের সুবিধার্থে কুমিল্লার পাশাপাশি চট্টগ্রাম ও রাজশাহীতে এবারের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এ ইউনিটের (বিজ্ঞান ও প্রকৌশল অনুষদ) ভর্তি পরীক্ষা ৫ ফেব্রুয়ারি ২০২৭ বেলা ১১টায়, বি ইউনিটের (কলা ও মানবিক, সামাজিক বিজ্ঞান এবং আইন অনুষদ) ভর্তি পরীক্ষা ৬ ফেব্রুয়ারি ২০২৭ বেলা ৩টায় এবং সি ইউনিটের (বিজনেস স্টাডিজ অনুষদ) ভর্তি পরীক্ষা ৭ ফেব্রুয়ারি ২০২৭ বেলা ১১টায় অনুষ্ঠিত হবে।

সূত্র: প্রথম আলো

সম্পর্কিত সংবাদ