কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ আর জামায়াত-শিবিরের চরিত্র একই: আবু হানিফ
১৬ আগস্ট, ২০২৬ এ ১২:৪৯ PM

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ আর জামায়াত শিবিরের চরিত্র একই বলে মন্তব্য করেছেন গণঅধিকার পরিষদের মুখপাত্র আবু হানিফ। রবিবার (১৬ আগস্ট) সকালে সোশ্যাল মিডিয়ায় এক পোস্টে তিনি এই মন্তব্য করেন।
আবু হানিফ পোস্টে বলেন, ফ্যাসিবাদের আমলে আওয়ামী লীগের বিরুদ্ধে যখন নুরুল হক নুর প্রতিবাদ করতো তখন আওয়ামী লীগ কোনোকিছু করতে না পেরে ট্যাগ দিতো বিকাশ নুর বলে। এখন গণঅভ্যুত্থানের পর দেখছি জামায়াত-শিবির আওয়ামী লীগের দেওয়া সেই ট্যাগ ব্যবহার করছে। ফলে বোঝা যায়, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের আদর্শ জামায়াত-শিবির ধারণ করছে। যদিও এটা স্বাভাবিক বিষয়, কেননা এই জামায়াত-শিবির ফ্যাসিবাদের আমলে আওয়ামী লীগের মাঝেই গুপ্ত ছিল।
সূত্র: বাংলা ট্রিবিউন
সম্পর্কিত সংবাদ
গণ-অভ্যুত্থানের পরাজিত শক্তির বিপক্ষে অস্তিত্ব রক্ষায় পরস্পরের হাত ধরে রাখা দরকার: নিয়াজ আহমেদ
২৪ অক্টোবর, ২০২৬ এ ৪:১৪ PM · প্রথম আলো
প্রকাশ্যে চুমু দেওয়ার সংস্কৃতি চালু করেছেন একটি দলের প্রধান নেতা: রাশেদ খাঁন
২৪ অক্টোবর, ২০২৬ এ ৪:০৩ PM · বাংলা ট্রিবিউন
‘কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের সঙ্গে জামায়াতের আঁতাত, তথ্যপ্রমাণ সামনে এনেছে বিএনপি’
২৪ অক্টোবর, ২০২৬ এ ২:২২ PM · বাংলা ট্রিবিউন
মাদ্রাসায় ধর্ষণের ঘটনা অত্যন্ত দুঃখজনক ও লজ্জাকর: ধর্মমন্ত্রী
২৪ অক্টোবর, ২০২৬ এ ১:৪২ PM · বাংলা ট্রিবিউন
কণ্ঠশিল্পী আসিফের গাড়িতে গুলিবর্ষণ কোনোভাবেই মেনে নেওয়া যায় না: জামায়াত
২৪ অক্টোবর, ২০২৬ এ ১২:২৬ PM · বাংলা ট্রিবিউন
মধ্যবিত্তের ডিম খাওয়া অর্ধেকের বেশি কমেছে: নাহিদ ইসলাম
২৩ অক্টোবর, ২০২৬ এ ১০:৫৪ PM · প্রথম আলো
