কলকাতা-লন্ডনে ১০ বাংলাদেশির প্রাণহানিতে গোলাম পরওয়ারের শোক
১৯ আগস্ট, ২০২৬ এ ৩:২৩ PM

কলকাতায় মঙ্গলবার (১৯ আগস্ট) রাতে একটি আবাসিক হোটেলে অগ্নিকাণ্ডে শিশুসহ অন্তত ৯ জন বাংলাদেশি নাগরিকের মৃত্যু এবং আরও কয়েকজনের দগ্ধ হয়ে আহত হওয়ার ঘটনায় শোক প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ার।
বুধবার (১৯ আগস্ট) গণমাধ্যমে পাঠানো শোক বার্তায় তিনি বলেন, “চিকিৎসাসহ বিভিন্ন প্রয়োজনে ভারতে গিয়ে অগ্নিকাণ্ডের মতো ভয়াবহ দুর্ঘটনায় প্রিয় দেশবাসীদের এ ধরনের নিহত হওয়ার ঘটনা অত্যন্ত হৃদয়বিদারক ও কষ্টদায়ক। অপরদিকে গত ১৭ আগস্ট যুক্তরাজ্যের পূর্ব লন্ডনে দুর্বৃত্তদের গুলিতে মাছুম মিয়া (৪০) নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। তিনি নিহতদের আত্মার মাগফিরাত কামনা এবং আহত ও নিহতদের পরিবার-পরিজনদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।
জামায়াতের সেক্রেটারি জেনারেল আরও বলেন, দুর্ঘটনায় যারা দগ্ধ ও গুরুতর আহত হয়েছেন, আমি তাদের দ্রুত আরোগ্য কামনা করছি। তিনি নিহতদের লাশ দ্রুত ও সম্মানের সঙ্গে দেশে ফিরিয়ে আনার যথাযথ ব্যবস্থা এবং আহতদের সুচিকিৎসা নিশ্চিত করতে বাংলাদেশ মিশন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জোরালো দাবি জানান।
সূত্র: বাংলা ট্রিবিউন
সম্পর্কিত সংবাদ
মালয়েশিয়া–সিঙ্গাপুর–ফিলিপাইন সফরে জামায়াতের ৩৪ এমপি, অনেকেই গেছেন পরিবারসহ
২১ সেপ্টেম্বর, ২০২৬ এ ১০:৪৯ AM · প্রথম আলো
নিষিদ্ধ আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে ছাত্রদলের বিক্ষোভ
২০ সেপ্টেম্বর, ২০২৬ এ ১০:১৯ PM · রাইজিংবিডি
‘গাজী নজরুল জামায়াতের কেউ নন, ব্যক্তিগত ঘটনা তদন্ত করবে সরকার’
২০ সেপ্টেম্বর, ২০২৬ এ ৯:৩৬ PM · রাইজিংবিডি
চা শিল্পে নতুন আয়ের উৎস, অনাবাদি জমিতে সৌরবিদ্যুৎ প্রকল্পের উদ্যোগ
২০ সেপ্টেম্বর, ২০২৬ এ ৯:১৮ PM · রাইজিংবিডি
ডিসেম্বরের মধ্যে আলোচনা শেষ করতে চায় সংবিধান সংশোধন কমিটি: সালাহউদ্দিন আহমদ
২০ সেপ্টেম্বর, ২০২৬ এ ৮:০৯ PM · প্রথম আলো
