ঐশ্বরিয়াকে ‘প্লাস্টিক’ বলেছিলেন ইমরান, এক দশক পর কী বললেন অভিনেতা
১৬ অক্টোবর, ২০২৬ এ ৯:০০ AM

‘কফি উইথ করণ’-এর একটি মন্তব্য ঘিরে ২০১৪ সালে বিতর্কে জড়িয়েছিলেন বলিউড অভিনেতা ইমরান হাশমি। অভিনেত্রী ঐশ্বর্য রাই বচ্চনকে ‘প্লাস্টিক’ বলেছিলেন তিনি। প্রায় এক দশক পর নিজের সেই মন্তব্যকে ‘রুচিহীন’ বলে স্বীকার করেন অভিনেতা। জানান, সুযোগ পেলে ঐশ্বর্যার কাছে ক্ষমা চাইতে চান তিনি।
২০১৪ সালে ‘কফি উইথ করণ’-এর চতুর্থ মরশুমে পরিচালক মহেশ ভাটের সঙ্গে অতিথি হয়ে এসেছিলেন ইমরান। দ্রুত প্রশ্নোত্তর পর্বে করণ জোহর জানতে চান, ঐশ্বর্য রাই বচ্চনের নাম শুনলে তার মনে প্রথম কোন শব্দটি আসে। উত্তরে ইমরান বলেন, ‘প্লাস্টিক’।
পরে ইমরান জানান, দ্রুত প্রশ্নোত্তর পর্বে পুরস্কারের হ্যাম্পার জেতার তাগিদে তাড়াহুড়ো করে কথাটি বলেছিলেন। ঐশ্বর্যকে অসম্মান করা তার উদ্দেশ্য ছিল না।
২০২৪ সালে ‘দ্য লাল্লানটপ’-কে দেওয়া সাক্ষাৎকারে বিষয়টি নিয়ে ফের কথা বলেন অভিনেতা। নিজের মন্তব্যকে রুচিহীন আখ্যা দিয়ে তিনি জানান, সেই মুহূর্তে কথার পরিণতি নিয়ে ভাবেননি। যাদের সম্পর্কে ওই অনুষ্ঠানে মন্তব্য করেছিলেন, তাদের সবার প্রতিই তার শ্রদ্ধা রয়েছে। ঐশ্বর্যার অভিনয়েরও অনুরাগী তিনি।
‘হম দিল দে চুকে সনম’ দেখার পর অভিনেত্রীর ভ্যানিটির বাইরে প্রায় তিন ঘণ্টা অপেক্ষা করেছিলেন বলেও জানিয়েছিলেন ইমরান। সুযোগ পেলে তার সঙ্গে দেখা করে ক্ষমা চাইতে চান তিনি।
অন্যদিকে, ২০১৯ সালে ‘ফিল্মফেয়ার’-কে দেওয়া সাক্ষাৎকারে ঐশ্বরিয়াকে নিজের সম্পর্কে শোনা সবচেয়ে খারাপ মন্তব্যের কথা জিজ্ঞাসা করা হলে তিনি ‘ভুয়া’ ও ‘প্লাস্টিক’ শব্দ দুটির উল্লেখ করেন।
সূত্র: বাংলা ট্রিবিউন
সম্পর্কিত সংবাদ
সংসার চালাতে চাটনি বিক্রি করতেন মা, মেয়ে এখন ৬০ কোটি টাকার মালিক
১৭ অক্টোবর, ২০২৬ এ ১০:৩০ AM · প্রথম আলো
‘বিলাই মেও মেও রে’ যেভাবে সিলেট থেকে কলকাতায় ভাইরাল হলো
১৭ অক্টোবর, ২০২৬ এ ৯:০০ AM · প্রথম আলো
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
১৬ অক্টোবর, ২০২৬ এ ১২:৪২ PM · বাংলা ট্রিবিউন
বিয়েবাড়ির গায়ক থেকে প্যান–ইন্ডিয়ান তারকা, এখন পারিশ্রমিক নেন ৩০ কোটি টাকা
১৬ অক্টোবর, ২০২৬ এ ১১:৩০ AM · প্রথম আলো
