এশিয়ান গেমস উপলক্ষে জাপান সফরে সেনাপ্রধান
১৬ সেপ্টেম্বর, ২০২৬ এ ১২:০৮ PM

বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান আজ বুধবার চার দিনের সরকারি সফরে জাপান গেছেন।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সফরকালে সেনাপ্রধান বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি হিসেবে জাপানের আইচি-নাগোয়া শহরে অনুষ্ঠেয় ২০তম এশিয়ান গেমসের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেবেন।
এ ছাড়া সেনাপ্রধান এশিয়ান গেমসের বিভিন্ন ক্রীড়া ইভেন্টে উপস্থিত থাকবেন।
পাশাপাশি সেনাপ্রধান এশিয়ান গেমস ও অলিম্পিক অ্যাসোসিয়েশনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে অংশগ্রহণ করবেন।
সূত্র: প্রথম আলো
সম্পর্কিত সংবাদ
মেসে সাড়া না পেয়ে দরজা ভেঙে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
১৬ সেপ্টেম্বর, ২০২৬ এ ১১:৫৬ AM · প্রথম আলো
হ্যাঁচকা টানে শিক্ষিকা নিহত: এবার ‘প্রকৃত ছিনতাইকারীদের’ গ্রেপ্তার করার দাবি ডিবির
১৬ সেপ্টেম্বর, ২০২৬ এ ১১:৪৪ AM · প্রথম আলো
‘১১৫০ টাকার কাজে ৭০ হাজার টাকা লাগবে কেন’—ভিডিও ছড়িয়ে পড়ার পর তহশিলদারকে নোটিশ
১৬ সেপ্টেম্বর, ২০২৬ এ ১১:২৭ AM · প্রথম আলো
নারায়ণগঞ্জে সাবেক কাউন্সিলরকে গ্রেপ্তার করতে গিয়ে বাধার মুখে পুলিশ, ফিরে গেল আসামি ছাড়াই
১৬ সেপ্টেম্বর, ২০২৬ এ ১১:১৮ AM · প্রথম আলো
রোগী পৌঁছে দিয়ে ফেরার পথে স্পিডবোটের সঙ্গে বাল্কহেডের সংঘর্ষ, নিহত ২
১৫ সেপ্টেম্বর, ২০২৬ এ ১২:১৫ PM · প্রথম আলো
