শাহজাদপুর সংবাদ

এমপি নুসরাতের কুষ্টিয়ার বাড়িতে আগুন

১২ নভেম্বর, ২০২৬ এ ১১:০৪ AM

এমপি নুসরাতের কুষ্টিয়ার বাড়িতে আগুন

সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ও এনসিপি নেত্রী নুসরাত তাবাসসুমের কুষ্টিয়ার গ্রামের বাড়িতে আগুন লেগেছে। সেখানে পেট্রলবোমা হামলা চালানো হয়েছে বলে এনসিপি নেতারা অভিযোগ করেছেন। বুধবার দিবাগত রাত ১২টার পর নুসরাতের গ্রামের বাড়িতে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার (ভেড়ামারা সার্কেল) দেলোয়ার হোসেন বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে রাত ১টা ৫০ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আনেন। আগুনে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে।

সূত্র: প্রথম আলো

সম্পর্কিত সংবাদ