এমআইএসটিতে স্নাতক ভর্তি পরীক্ষার তারিখ নির্ধারণ
২১ আগস্ট, ২০২৬ এ ১০:১৫ AM

মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির (এমআইএসটি) স্নাতক ভর্তি পরীক্ষার তারিখ নির্ধারণ করা হয়েছে। বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়টির ওয়েবসাইটে এ–সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।
ভর্তি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০২৬-২৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা শুরু হবে আগামী ১৮ ডিসেম্বর সি ইউনিটের (বিজ্ঞান) মাধ্যমে। পরদিন ১৯ ডিসেম্বর ইউনিট এ ও বি (ইঞ্জিনিয়ারিং ও আর্কিটেকচার)-এর ভর্তি পরীক্ষা হবে। প্রথম দিনের ভর্তি পরীক্ষা সকালে; দ্বিতীয় দিনের পরীক্ষা সকালে ও বিকেলে নেওয়া হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
২০২৬-২৭ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষে ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ও রাজশাহী বিশ্ববিদ্যালয়। এর মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা শুরু হবে আগামী ডিসেম্বর মাসে। অন্যদিকে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা শুরু হবে ২০২৭ সালের জানুয়ারিতে।
*বিস্তারিত তথ্য এই ওয়েবসাইটে জানা যাবে
সূত্র: প্রথম আলো
সম্পর্কিত সংবাদ
এআই শেখা বাধ্যতামূলক করল সিঙ্গাপুরের যে শীর্ষ বিশ্ববিদ্যালয়
২১ আগস্ট, ২০২৬ এ ৮:৫৯ AM · প্রথম আলো
সৌদিতে পবিত্র কোরআন প্রতিযোগিতায় বাংলাদেশের চার সাফল্য, প্রথম জাকারিয়া—উজ্জ্বল দুই নারীও
২০ আগস্ট, ২০২৬ এ ৩:০৪ PM · প্রথম আলো
ইংরেজি মাধ্যমসহ সব প্রাথমিক বিদ্যালয় মনিটরিংয়ের আওতায় আসছে: ববি হাজ্জাজ
২০ আগস্ট, ২০২৬ এ ১২:১০ PM · প্রথম আলো
মেডিকেল কলেজে শিক্ষার্থীদের জন্য ‘১৯ হোস্টেল প্রকল্প’ একনেকে অনুমোদন
২০ আগস্ট, ২০২৬ এ ১১:৪২ AM · প্রথম আলো
