এনসিপির সঙ্গে দুপুরে সংলাপে বসছেন প্রধানমন্ত্রী
২৩ নভেম্বর, ২০২৬ এ ১২:৪৭ PM

প্রধানমন্ত্রীর জাতীয় ঐক্যের ডাকে সাড়া দিয়ে সংলাপে বসতে যাচ্ছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলটির আহ্বায়ক নাহিদ ইসলামসহ ৩ সদস্যের প্রতিনিধি দলের সঙ্গে সোমবার (২৩ নভেম্বর) দুপুর ১টায় সচিবালয়ে শুরু হবে সংলাপ। আনুমানিক একঘণ্টা পর্যন্ত চলবে বৈঠকটি।
এর আগে রবিবার (২২ নভেম্বর) রাতে নাহিদ ইসলামের বাসায় বৈঠক করে এনসিপির সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম ‘রাজনৈতিক পর্ষদের’ নেতারা। ঠিক করা হয়, সংলাপে নাহিদ ইসলামের সাথে থাকবেন সদস্য সচিব আখতার হোসেন ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ।
জাতীয় সংসদের চিফ হুইপ টেলিফোনে এই সংলাপের আমন্ত্রণ জানিয়েছেন। তিনি বলেন, চলমান নাশকতা পরিস্থিতি মোকাবেলায় প্রধানমন্ত্রী রাজনৈতিক দলগুলোর মতামত নেবেন, নিজের অবস্থানও জানাবেন, যা শুরু হচ্ছে তরুণদের দল এনসিপিকে দিয়ে।
জামায়াতসহ অন্য দলগুলোকেও আমন্ত্রণ জানানো হচ্ছে ধারাবাহিকভাবে। জামায়াতের আমির ও বিরোধীদলীয় নেতা বিদেশ সফর থেকে ফিরলে ২৭ বা ২৮ নভেম্বর জামায়াতের সাথে সংলাপের কথা রয়েছে।
এর আগে, সংসদ অধিবেশনে, জাতীয় ঐক্যের ডাক দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সমাপনী অধিবেশনের পর, বিরোধীদলীয় নেতার সঙ্গে বৈঠক করেন তিনি। পরে, লালমনিরহাটের জনসভায় রাজনৈতিক দলগুলোর সাথে সংলাপের আহ্বান জানান সরকারপ্রধান।
সূত্র: বাংলা ট্রিবিউন
সম্পর্কিত সংবাদ
প্রধানমন্ত্রীর সঙ্গে এনসিপির সংলাপ সচিবালয়ে, প্রতিনিধিদলে থাকছেন নাহিদসহ তিন নেতা
২৩ নভেম্বর, ২০২৬ এ ১২:০০ PM · প্রথম আলো
প্রধানমন্ত্রীর সঙ্গে এনসিপি নেতাদের বৈঠক আজ, প্রাধান্য পাবে যেসব বিষয়
২৩ নভেম্বর, ২০২৬ এ ১০:৩৮ AM · বাংলা ট্রিবিউন
সরকারের নির্লিপ্ততা সন্ত্রাসীদের আরও বেপরোয়া করে তুলছে: নাহিদ ইসলাম
২৩ নভেম্বর, ২০২৬ এ ৯:১৪ AM · প্রথম আলো
নড়াইলে সহিংসতা: মাশরাফির বিরুদ্ধে অর্থ যোগানের অভিযোগ রাশেদ খাঁনের
২২ নভেম্বর, ২০২৬ এ ১২:৩৩ PM · বাংলা ট্রিবিউন
