একাদশে ভর্তি: শিক্ষা ও মুক্তিযোদ্ধা কোটায় আবেদনকারীদের জন্য নতুন নির্দেশনা
১ সেপ্টেম্বর, ২০২৬ এ ৪:৪৯ PM

২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে শিক্ষার্থী ভর্তির লক্ষ্যে অনলাইন আবেদনে মুক্তিযোদ্ধা ও শিক্ষা কোটায় আবেদনের ক্ষেত্রে নির্দেশনা জারি করা হয়েছে। গতকাল সোমবার (৩১ আগস্ট) বাংলাদেশ আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির পৃথক চিঠিতে এ নির্দেশনা জারি করা হয়।
একাদশ শ্রেণিতে ভর্তির লক্ষ্যে মুক্তিযোদ্ধা কোটায় আবেদনকারী শিক্ষার্থীদের আবেদনের ক্ষেত্রে সতর্ক করা হয়েছে। এ কোটায় আবেদন করার জন্য থাকতে হবে নির্ধারিত যোগ্যতা। যোগ্যতা না থাকা সত্ত্বেও আবেদন করলে সিলেকশন পেলেও কলেজে ভর্তির অযোগ্য হবে। চিঠিতে বলা হয়েছে, একাদশ শ্রেণিতে ভর্তির নীতিমালা-২০২৬ এর উপধারা ৩.২ অনুযায়ী ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে অনলাইন আবেদনে মুক্তিযোদ্ধা কোটার ক্ষেত্রে নির্ধারিত যোগ্যতা থাকতে হবে। মুক্তিযোদ্ধা কোটার যোগ্যতা: এ কোটায় আবেদনের ক্ষেত্রে শিক্ষার্থীকে অবশ্যই মুক্তিযোদ্ধা বা শহীদ মুক্তিযোদ্ধার সন্তান হতে হবে।
এ কোটায় সিলেকশনপ্রাপ্ত শিক্ষার্থীদের কলেজে ভর্তির সময় সংশ্লিষ্ট প্রমাণপত্র বা গেজেটের সত্যায়িত কপি দাখিল করতে হবে এবং ভর্তির সময় মূল কপি প্রদর্শন করতে হবে। সে ক্ষেত্রে এ কোটার সঠিক প্রমাণক জমা দিতে ব্যর্থ হলে শিক্ষার্থী ভর্তি হতে পারবে না। অতএব যেসব শিক্ষার্থী মুক্তিযোদ্ধা কোটার বর্ণিত যোগ্যতা না থাকা সত্ত্বেও (যেমন মুক্তিযোদ্ধার নাতি বা নাতনি) আবেদন করবে, তারা সিলেকশন পেলেও কলেজে ভর্তির যোগ্য বলে বিবেচিত হবে না।
এদিকে অনলাইন আবেদনে ইকিউ-১, ইকিউ-২ (এডুকেশন কোটা–১, ২) কোটায় আবেদনের ক্ষেত্রে সতর্ক করা হয়েছে। এসব কোটায় আবেদনের ক্ষেত্রে থাকতে হবে নির্ধারিত যোগ্যতা। যোগ্যতা না থাকা সত্ত্বেও আবেদন করলে সিলেকশন পেলেও কলেজে ভর্তির অযোগ্য হবে। চিঠিতে বলা হয়েছে, ‘একাদশ শ্রেণিতে ভর্তির নীতিমালা-২০২৬’–এর উপধারা ৩.২ অনুযায়ী ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে অনলাইন আবেদনে ইকিউ–১, ইকিউ-২ (এডুকেশন কোটা–১, ২) কোটার ক্ষেত্রে নির্ধারিত যোগ্যতা থাকতে হবে। ইকিউ–১ (এডুকেশন কোটা-১)–এর যোগ্যতা-এ কোটায় আবেদনের ক্ষেত্রে শিক্ষার্থীকে অবশ্যই শিক্ষা মন্ত্রণালয়ে কর্মরত কর্মকর্তা বা কর্মচারীদের সন্তান হতে হবে।
ইকিউ-২ (এডুকেশন কোটা-২)–এর যোগ্যতা-এ কোটায় আবেদনের ক্ষেত্রে শিক্ষার্থীকে অবশ্যই শিক্ষা মন্ত্রণালয়ে অধীন ২৮টি (কপি সংযুক্ত) দপ্তর বা সংস্থায় কর্মরত কর্মকর্তা বা কর্মচারীদের সন্তান হতে হবে। এ ছাড়া মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের আওতাধীন সরকারি স্কুল, সরকারি কলেজ, সরকারি স্কুল অ্যান্ড কলেজ এবং সরকারি শিক্ষা অফিসসমূহে কর্মরত শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের সন্তানের ক্ষেত্রে বর্ণিত কোটা সুবিধা প্রযোজ্য হবে। অতএব যেসব শিক্ষার্থী ইকিউ-১, ইকিউ-২ কোটার বর্ণিত যোগ্যতা না থাকা সত্ত্বেও আবেদন করবে, তারা সিলেকশন পেলেও কলেজে ভর্তির যোগ্য বলে বিবেচিত হবে না।
সূত্র: প্রথম আলো
সম্পর্কিত সংবাদ
তিন চাকার ব্যাটারিচালিত রিকশার বিকল্প খুঁজতে এআইইউবির শিক্ষার্থীদের গবেষণা
১ সেপ্টেম্বর, ২০২৬ এ ৫:৩৫ PM · প্রথম আলো
ঢাবি ভর্তি পরীক্ষা: এ ইউনিটে ইংলিশ মিডিয়ামের জন্য আলাদা প্রশ্ন, সিদ্ধান্ত চূড়ান্ত
১ সেপ্টেম্বর, ২০২৬ এ ১:৪৯ PM · প্রথম আলো
এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরাও পাবেন নতুন বেতনকাঠামোর সুবিধা
১ সেপ্টেম্বর, ২০২৬ এ ১০:৫৫ AM · প্রথম আলো
আগামী বছরের এইচএসসি পরীক্ষা পেছানোর কোনো কারণ নেই: শিক্ষামন্ত্রী
৩১ আগস্ট, ২০২৬ এ ৫:৩২ PM · প্রথম আলো
ভিকারুননিসায় একাদশে ভর্তি, আবেদন শুরু ২ সেপ্টেম্বর, মোট আসন ২৪১০
৩১ আগস্ট, ২০২৬ এ ৫:২১ PM · প্রথম আলো
