‘এই দেশে বেকারদের ঠকানো সবচেয়ে সহজ’
১১ অক্টোবর, ২০২৬ এ ১২:১৬ AM

এই দেশে বেকারদের ঠকানো সবচেয়ে সহজ বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সহকারী মহাসচিব ও ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি শেখ ফজলুল করীম মারুফ। শনিবার ( ১০ অক্টোবর) এক বিবৃতিতে তিনি এসব মন্তব্য করেন।
শেখ ফজলুল করীম মারুফ বলেন, ‘প্রবাদে আছে শক্তের ভক্ত নরমের যম। এই দেশে বেকারদের ঠকানো সবচেয়ে সহজ। আজ যুব উন্নয়ন অধিদফতরের ‘উপজেলা সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা’ নিয়োগ পরীক্ষা ছিল। সারাদেশ থেকে প্রায় তিন লক্ষাধিক চাকরি প্রত্যাশী ঢাকায় এসেছে। যাদের পকেটে নাস্তা খাওয়ার টাকা নাই, তারা হাজার হাজার টাকা খরচ করে পরীক্ষার জন্য ঢাকায় এসেছে। কিন্তু পরীক্ষার হলে ওএমআর পূরণ করার পর শুনতে পারে পরীক্ষা স্থগিত। প্রশ্ন ফাঁস ঠেকাতে সিন্ডিকেটের কাছে প্রশাসনের অসহায়ত্ব ফুটে উঠেছে। পাশাপাশি এ ধরনের ঘটনা বেকারদের সঙ্গে প্রহসনের চূড়ান্ত প্রদর্শনী বলেই মনে করছি।’
তিনি আরও বলেন, ‘এসব অসাধু চক্রের সঙ্গে যারা জড়িত, সঠিক তদন্ত শেষে তাদেরকে দ্রুত শাস্তির আওতায় নিয়ে আসতে হবে। সরকারের মনে রাখা উচিত, বেকারদের পেটে লাথি মেরে ক্ষমতার মসনদে বেশিদিন থাকতে পারবেন না। ভবিষ্যতেও যাতে এসব ঘটনার পুনরাবৃত্তি না ঘটে সেজন্য কার্যকর ব্যবস্থা গ্রহণ করুন।’
সূত্র: বাংলা ট্রিবিউন
সম্পর্কিত সংবাদ
‘স্বৈরাচার’ ও ‘গুপ্তরা’ এক হতে পারে, এমপিদের সতর্ক করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
১১ অক্টোবর, ২০২৬ এ ১১:৪৭ PM · প্রথম আলো
খুলনার সেই সাইফুলের চিকিৎসার দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী
১১ অক্টোবর, ২০২৬ এ ৫:০৩ PM · বাংলা ট্রিবিউন
রিয়াদ বিমানবন্দরে হামলায় বাংলাদেশিসহ ১২ জনের মৃত্যুতে জামায়াত সেক্রেটারির শোক
১১ অক্টোবর, ২০২৬ এ ৩:২৩ PM · বাংলা ট্রিবিউন
প্রতিমন্ত্রী আমিনুল হকের পদত্যাগসহ ৫ দাবিতে যুব উন্নয়ন অধিদফতর ঘেরাও
১১ অক্টোবর, ২০২৬ এ ১:২৫ PM · বাংলা ট্রিবিউন
ভারতের আন্দোলনরত তরুণদের পাশে থাকার ঘোষণা নাহিদ ইসলামের
১০ অক্টোবর, ২০২৬ এ ১১:৪৭ PM · বাংলা ট্রিবিউন
