উল্লাপাড়ায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাইমারী স্কুল শিক্ষকের মৃত্যু !
২৩ আগস্ট, ২০২৬ এ ১২:৫৭ PM

সিরাজগঞ্জ সংবাদ প্রতিবেদক: সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায় বালুবাহী ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মোশাররফ হোসেন (৪০) নামে এক প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকের মৃত্যু হয়েছে।রোববার (২৩ আগস্ট/২০২৬) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার শ্যামলীপাড়া-কয়রা আঞ্চলিক সড়কের উল্লাপাড়া পৌর শহরের পশ্চিমপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।নিহত মোশাররফ হোসেন উপজেলার লাহিড়ী মোহনপুর ইউনিয়নের কালিয়াকৈর গ্রামের বাসিন্দা। তিনি সুজা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন।স্থানীয় সূত্রে জানা যায়, সকালে মোটরসাইকেলে করে বিদ্যালয়ে যাওয়ার পথে একটি বালুবাহী ট্রাকের সঙ্গে মোশাররফ হোসেনের মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে তিনি মোটরসাইকেল থেকে সড়কে ছিটকে পড়লে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান।দুর্ঘটনার পর স্থানীয় লোকজন ট্রাকটি আটক করেন। তবে ট্রাকচালক পালিয়ে যাওয়ায় তাকে আটক করা সম্ভব হয়নি।উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ সিরাজগঞ্জ শহীদ এম. মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। দুর্ঘটনায় জড়িত ট্রাকটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় সড়ক পরিবহন আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
The post উল্লাপাড়ায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাইমারী স্কুল শিক্ষকের মৃত্যু ! appeared first on দৈনিক সিরাজগঞ্জ সংবাদ.
সূত্র: দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
সম্পর্কিত সংবাদ
সিরাজগঞ্জের শাহজাদপুরে পানিতে পড়ে শিশুর মৃত্যু
২৫ সেপ্টেম্বর, ২০২৬ এ ৮:১২ PM · karatoa.com.bd
সিরাজগঞ্জে সবজি চাষে স্বচ্ছলতা ফিরছে ক্ষুদ্র কৃষকের
২৫ সেপ্টেম্বর, ২০২৬ এ ৭:৪০ PM · alokitobangladesh.com
নৌকা বাইচের উদ্বোধন করলেন জামায়াতের এমপি, দর্শনার্থীদের ঢল
২৫ সেপ্টেম্বর, ২০২৬ এ ৬:৩৬ PM · বাংলা ট্রিবিউন
আমার শরীরে অন্তত ৭০–৮০টি ইনজেকশন দেওয়া হয়েছে: এনসিপি নেতা সালাউদ্দিনের অভিযোগ
২৫ সেপ্টেম্বর, ২০২৬ এ ৫:২৯ PM · প্রথম আলো
নানিয়ারচর জোনের উদ্যোগে পরিচালিত মোবাইল সার্ভিসিং প্রশিক্ষণ সমাপ্ত ও সনদপত্র প্রদান
২৫ সেপ্টেম্বর, ২০২৬ এ ৩:৩৭ PM · দৈনিক সিরাজগঞ্জ সংবাদ
