‘আমার অস্থিরতার মাঝেও শান্তির জায়গা ভিকি’, স্বামীর প্রশংসায় ক্যাটরিনা
১৫ নভেম্বর, ২০২৬ এ ৮:৩৫ AM

অভিনয়ের পাশাপাশি ব্যবসার জগতেও নিজের দক্ষতার ছাপ রেখেছেন বলিউড অভিনেত্রী ক্যাটরিনা কাইফ। বিউটি ব্র্যান্ড ‘কে বিউটি’ নিয়ে বরাবরই বেশ ব্যস্ত থাকেন তিনি।
সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের কাজ, সংসার এবং মাতৃত্বের দায়িত্ব সামলানোর অভিজ্ঞতা নিয়ে মুখ খুলেছেন ক্যাটরিনা।
সিএনবিসি-টিভি১৮-কে দেওয়া এক সাক্ষাৎকারে কে বিউটি গড়ে তোলার অভিজ্ঞতা ভাগ করে নেন অভিনেত্রী। তার ভাষ্য, কাজের সময়ের কোনও হিসাব রাখা সম্ভব নয়।
তার কথায়, ‘কাজের ঘণ্টা গুনে শেষ করা যায় না। তবে একজন রয়েছেন, যিনি নিয়মিত সেই হিসাব রাখেন। তিনি আমার স্বামী। বারবার আমাকে ফোনটা নামিয়ে রাখতে বলেন। কিন্তু কোনও কাজের প্রতি যখন এতটা ভালোবাসা থাকে, তখন আর সময়ের হিসাব করা যায় না।’
একজন অভিনেত্রী, ব্যবসায়ী, স্ত্রী এবং মা জীবনের এই একাধিক ভূমিকা একসঙ্গে সামলানো যে সহজ নয়, তা স্বীকার করে নিয়েছেন ক্যাটরিনা।
তবে সব কিছু নিখুঁতভাবে সামলানোর জন্য নিজের উপর অতিরিক্ত চাপ তৈরি করতে চান না তিনি। বরং সময় নিয়ে প্রতিটি নতুন দায়িত্বের সঙ্গে মানিয়ে নেওয়ার পক্ষপাতী অভিনেত্রী।
ক্যাটরিনা জানান, নিজের প্রতি একটু সহানুভূতিশীল হতে হবে। নিজেকে সময় দিতে হবে, একটু স্বস্তিতে থাকতে দিতে হবে। জীবনের প্রতিটি নতুন ভূমিকার সঙ্গে মানিয়ে নিতে নিজের মতো করে সময় প্রয়োজন।
কোনও কোনও দিন সব দায়িত্ব সামলাতে গিয়ে মানসিকভাবে ক্লান্ত হয়ে পড়লেও নিজেকে দোষারোপ করা উচিত নয় বলে মনে করেন ক্যাটরিনা।
এ প্রসঙ্গে স্বামী ভিকির প্রশংসাও শোনা গিয়েছে তার মুখে। তিনি বলেন, ‘প্রতিবার সব কিছু ঠিকঠাক করতে না পারলে কিংবা কোনও সময়ে যদি মনে হয় সব কিছু সামলাতে গিয়ে হাঁপিয়ে উঠছেন, তখন নিজের প্রতি সদয় হতে হবে। আমার স্বামী ভীষণভাবে পাশে থাকে। আমার অস্থিরতার মাঝেও সে শান্তির জায়গা।’
উল্লেখ্য, ২০২১ সালের ডিসেম্বর মাসে বিয়ে করেন ক্যাটরিনা কাইফ ও ভিকি কৌশল।
সূত্র: বাংলা ট্রিবিউন
সম্পর্কিত সংবাদ
ফাঁদে ফেলে আপত্তিকর ভিডিও ধারণ, ‘হানি ট্র্যাপ’ নিয়ে তোলপাড় হয়েছিল পাকিস্তানেও
১৫ নভেম্বর, ২০২৬ এ ৫:১১ PM · প্রথম আলো
‘মনে মনে তাকেই বিয়ে করতে চেয়েছিলাম’, অপু–বুবলী নন, কাকে বলেছিলেন শাকিব
১৫ নভেম্বর, ২০২৬ এ ৯:১৫ AM · প্রথম আলো
উস্কানিমূলক মন্তব্যের অভিযোগ, এফআইআর দায়ের কঙ্গনার বিরুদ্ধে
১৪ নভেম্বর, ২০২৬ এ ১২:৫৬ PM · বাংলা ট্রিবিউন
‘বউ প্রাক্তন হয়, প্রেমিকা কখনো প্রাক্তন হয় না’, বলেছিলেন ‘রোকযানা’ সাহেদ
১৪ নভেম্বর, ২০২৬ এ ১২:০০ PM · প্রথম আলো
