আইসিইউতে নির্মাতা মাতিয়া বানু শুকু
২১ নভেম্বর, ২০২৬ এ ১১:৫৬ AM

শারীরিক অবস্থা নিয়ে গুণী নাট্যকার ও পরিচালক মাতিয়া বানু শুকু কঠিন সময় পার করছেন। দীর্ঘদিন ক্যানসারের সঙ্গে লড়ছেন তিনি।
শনিবার (২১ নভেম্বর) সকাল ৭টায় জরুরি ভিত্তিতে তাকে কন্টিনেন্টাল হাসপাতালে আইসিইউতে ভর্তি করা হয়েছে (আগে কেবিনে ছিলেন)। সংস্কৃতিকর্মী এরশাদুল হক টিংকু এ তথ্য জানান।
জানা গেছে, অক্সিজেন স্যাচুরেশন অনেক কমে যাওয়ায় মাতিয়া বানু শুকুকে আইসিইউতে নিতে হয়েছে। ক্যানসার স্প্রেড করায় বর্তমানে অক্সিজেন ১৫-২০ লিটার পর্যন্ত লাগছে। সিভি লাইনের পারমিশন দেওয়া হয়েছে, তবে লাইফ সাপোর্টের বিষয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।
মাতিয়া বানু শুকু ভাষাসৈনিক আবদুল মতিনের জ্যেষ্ঠ কন্যা। তার স্বামী গুণী নির্মাতা নূরুল আলম আতিক।
সূত্র: বাংলা ট্রিবিউন
সম্পর্কিত সংবাদ
বিনোদন
১১ লাখের সিনেমাটি আয় করেছিল ২২ কোটি ডলার! হেরেও জিতে গিয়েছিলেন ‘রকি’
২১ নভেম্বর, ২০২৬ এ ১০:১৫ AM · প্রথম আলো
বিনোদন
পরিচালকের ‘আপত্তিকর স্পর্শ’, ভাইরাল ভিডিও নিয়ে জবাব দিলেন নায়িকা
২০ নভেম্বর, ২০২৬ এ ১২:০০ PM · প্রথম আলো
