আইএইচটি ও ম্যাটসে ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
১৪ নভেম্বর, ২০২৬ এ ৯:১৯ PM

২০২৬-২৭ শিক্ষাবর্ষে ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজি (আইএইচটি) ও মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুলের (ম্যাটস) ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে।
আজ শনিবার এ ফল প্রকাশ করা হয়েছে।
শনিবার (১৪ নভেম্বর) স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের এক চিঠিতে এ তথ্য জানানো হয়। স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইট www.dgme.gov.bd এবং স্বাস্থ্য অধিদপ্তরের ওয়েবসাইট www.dghs.gov.bd থেকে ফল জানা যাবে।
স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের চিঠিতে বলা হয়েছে, গত ১৩ অক্টোবর ২০২৬ অনুষ্ঠিত ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। ভর্তি পরীক্ষায় প্রাপ্ত নম্বরের সঙ্গে এসএসসি বা সমমান পরীক্ষায় প্রাপ্ত জিপিএর নম্বর যোগ করে মেধা ও পছন্দক্রম অনুযায়ী প্রার্থীদের প্রাথমিকভাবে নির্বাচন করা হয়েছে।
এতে সরকারি ২৩টি আইএইচটির বিভিন্ন অনুষদে ভর্তির জন্য ৩ হাজার ৬১৯ জন এবং সাতটি সরকারি ম্যাটসে ভর্তির জন্য ৬৬৪ জন প্রার্থী প্রাথমিকভাবে নির্বাচিত হয়েছেন। দুই প্রতিষ্ঠানে মোট ৪ হাজার ২৮৩ জন প্রার্থী প্রাথমিকভাবে নির্বাচিত হয়েছেন।
সূত্র: প্রথম আলো
সম্পর্কিত সংবাদ
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার আবেদনের সময় বাড়ানোর অনুরোধ শিক্ষামন্ত্রীর
১৪ নভেম্বর, ২০২৬ এ ৩:৫৩ PM · প্রথম আলো
বিজ্ঞান ও গবেষণায় বিনিয়োগ বাড়ানোর পরিকল্পনা সরকারের: শিক্ষামন্ত্রী
১৪ নভেম্বর, ২০২৬ এ ৩:২৫ PM · বাংলা ট্রিবিউন
বিনা মূল্যে এআই প্রশিক্ষণ, দিনে ভাতা ২০০ টাকা, এইচএসসিতে আবেদন
১৪ নভেম্বর, ২০২৬ এ ১২:২৯ PM · প্রথম আলো
২০২৭ শিক্ষাবর্ষে সরকারি-বেসরকারি স্কুলে ভর্তি, সরকারের যত নির্দেশনা
১৪ নভেম্বর, ২০২৬ এ ৮:২১ AM · প্রথম আলো
যুক্তরাষ্ট্রের হাসপাতালের সহযোগিতায় মেডিক্যাল সিটি প্রতিষ্ঠার উদ্যোগ
১৪ নভেম্বর, ২০২৬ এ ৪:৪৩ AM · বাংলা ট্রিবিউন
১২ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার সময়সূচি প্রকাশ, দেখুন কোথায় কবে পরীক্ষা
১২ নভেম্বর, ২০২৬ এ ৪:৫১ PM · প্রথম আলো
