আইইউবির বিজনেস স্কুলের ডিন ইমরান রহমান
৪ সেপ্টেম্বর, ২০২৬ এ ৩:৩৩ PM

ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশের (আইইউবি) স্কুল অব বিজনেস অ্যান্ড এন্টারপ্রেনিউরশিপের ডিন এবং অ্যাডমিনিস্ট্রেটিভ পলিসি অ্যাডভাইজর হিসেবে যোগ দিয়েছেন অধ্যাপক ইমরান রহমান। গত মঙ্গলবার তিনি এই পদে যোগ দেন।
উচ্চশিক্ষায় চার দশকের বেশি অভিজ্ঞতাসম্পন্ন ইমরান রহমান এর আগে দুই মেয়াদে ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশের (ইউল্যাব) উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করেছেন। এর আগে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউটের (আইবিএ) শিক্ষক এবং বিবিএ প্রোগ্রামের চেয়ারপারসন হিসেবে কাজ করেছেন।
প্রাতিষ্ঠানিক রূপান্তর, শিক্ষক উন্নয়ন, সুশাসন ও শিল্প খাতের সঙ্গে সম্পৃক্ততা বৃদ্ধিতে তাঁর দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে। আইইউবিতে তিনি শিক্ষক ও একাডেমিক নেতৃত্বের মানোন্নয়নের পাশাপাশি, বিশ্ববিদ্যালয়ের বিজনেস স্কুলকে ব্যবসায় শিক্ষার ক্ষেত্রে শীর্ষ পছন্দ হিসেবে শিক্ষার্থীদের কাছে প্রতিষ্ঠিত করতে কাজ করবেন।
সূত্র: প্রথম আলো
সম্পর্কিত সংবাদ
একবিংশ শতাব্দীর শেষ পিথাগোরিয়ান তারিখ আজ: অপেক্ষা আগামী শতকের
২৪ অক্টোবর, ২০২৬ এ ৩:৩৬ PM · প্রথম আলো
প্রাথমিক বৃত্তি পরীক্ষা ২০২৬। ইংরেজি: Rearrange গুলো সাজিয়ে লেখো
২৪ অক্টোবর, ২০২৬ এ ১২:১৫ PM · প্রথম আলো
মাছি থেকে গণিতের বিপ্লব: রেনে দেকার্তে ও কার্তেসীয় স্থানাঙ্ক জ্যামিতি
২৪ অক্টোবর, ২০২৬ এ ১১:৫৪ AM · প্রথম আলো
আইএইচটি-ম্যাটসে ভর্তি, আবেদন ফি ৮০০, পরীক্ষা ১৩ নভেম্বর
২৪ অক্টোবর, ২০২৬ এ ১১:১৪ AM · প্রথম আলো
পর্যটন করপোরেশনের প্রশিক্ষণ প্রতিষ্ঠানে পাঁচ কোর্স, ভর্তি ফি–আবেদনের যোগ্যতা কী
২৪ অক্টোবর, ২০২৬ এ ৮:০৬ AM · প্রথম আলো
এইচএসসির ফল প্রকাশের তারিখ: ফেল করলে তিন মাসে পরীক্ষার সুযোগ
২৩ অক্টোবর, ২০২৬ এ ১০:০৮ AM · বাংলা ট্রিবিউন
