অসহায় ব্যক্তিকে ঘর উপহার দিলেন প্রধানমন্ত্রী
১৪ অক্টোবর, ২০২৬ এ ৫:০১ PM

বিএনপির চেয়ারম্যান, ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান পৃষ্ঠপোষক ও প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে ফরিদপুরে অসহায় লকাই বিশ্বাসের পরিবারের জন্য নবনির্মিত নতুন ঘর উপহার দেওয়া হয়েছে।
পাশাপাশি অসহায় পরিবারের মাঝে চিকিৎসা সহায়তার অংশ হিসেবে দুস্থ নারীদের সেলাই মেশিন এবং কর্মসংস্থানের জন্য আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।
বুধবার (১৪ অক্টোবর) ফরিদপুরের চরভদ্রাসনের গাজিরটেকের চর সর্বান্দিয়া এলাকায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অসহায় লকাই বিশ্বাসের পরিবারের সদস্যদের কাছে আনুষ্ঠানিকভাবে বাড়ির চাবি হস্তান্তর করেন– বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব, প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী।
এ ছাড়া ১০ অসহায় নারীর কাছে সেলাই মেশিনসহ কয়েকটি পরিবারকে কর্মসংস্থান ও চিকিৎসা সহায়তা প্রদান করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন– ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বাবুল, ফরিদপুর-৩ আসনে সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ, ফরিদপুর জেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ মোরদাররেস আলী ইছা, সদস্য সচিব এ কে এম কিবরিয়া স্বপন, ‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন-সহ স্থানীয় নেতারা।
সূত্র: বাংলা ট্রিবিউন
সম্পর্কিত সংবাদ
এটি অত্যাচার-নিপীড়নের ফলে ক্ষতবিক্ষত হয়ে মৃত্যু: সালাউদ্দিনকে নিয়ে রিজভী
১৪ অক্টোবর, ২০২৬ এ ৪:৩৪ PM · বাংলা ট্রিবিউন
সংসদের দক্ষিণ প্লাজায় সালাহ উদ্দিনের প্রথম জানাজা অনুষ্ঠিত, অংশ নেন প্রধানমন্ত্রী
১৪ অক্টোবর, ২০২৬ এ ১:০২ PM · বাংলা ট্রিবিউন
উপদেষ্টা পরিষদ নিয়ে জামায়াতে আলোচনা, থাকতে পারেন সাবেক আমলা, শিক্ষাবিদ ও ব্যবসায়ীরা
১৪ অক্টোবর, ২০২৬ এ ৯:৩৬ AM · প্রথম আলো
নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় শেখ হাসিনাকে দায়ী করলেন জামায়াত আমির
১৩ অক্টোবর, ২০২৬ এ ৫:৩০ PM · বাংলা ট্রিবিউন
নিউ ইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, সোহেল তাজের কড়া প্রতিক্রিয়া
১৩ অক্টোবর, ২০২৬ এ ৪:৫০ PM · বাংলা ট্রিবিউন
