অভিনয় ছেড়ে জাপানে কী করছেন অপর্ণা ঘোষ
১৯ সেপ্টেম্বর, ২০২৬ এ ১১:২৮ AM

ছোটপর্দার এক সময়ের জনপ্রিয় অভিনেত্রী অপর্ণা ঘোষ। অভিনয় করেছেন সিনেমাতেও। ‘মৃত্তিকা মায়া’ ও ‘গণ্ডি’ সিনেমায় অভিনয়ের জন্য পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার। তবে ক্যারিয়ারের মাঝপথে ২০২০ সালের শেষের দিকে বিয়ে করে অভিনয়ে অনিয়মিত হয়ে পড়েন তিনি।
বর্তমানে কয়েক বছর ধরে জাপানে বসবাস করছেন অপর্ণা। সেখানে একটি স্কুলে শিক্ষকতা করছেন তিনি। তার স্বামী ও বাবাও জাপানে থাকেন বলে জানান নায়িকা।
অপর্ণা বলেন, ‘এখানে শিক্ষকতা করছি। ভালো আছি। কিন্তু প্রতিদিন বাংলাদেশকে মিস করি। প্রতিমুহূর্তে মিস করি। হাজার হলেও আমার দেশ তো। দেশকে খুব ভালোবাসি। এখানে ভালো আছি, তারপরও নিজের দেশকে সবচেয়ে বেশি ভালোবাসি।’
অভিনয়জীবন মিস করেন কী না—জানতে চাইলে অপর্ণার সরল উত্তর, ‘প্রচণ্ড মিস করি অভিনয়জীবন। প্রতিনিয়ত মিস করি।’
অপর্ণা মঞ্চনাটক দিয়ে অভিনয় শুরু করেন। এরপর টেলিভিশন নাটক ও সিনেমায় অভিনয় করেন তিনি। তার অভিনীত প্রথম নাটক ‘ভালোবাসি তবুও’। এতে তার বিপরীতে অভিনয় করেছিলেন অপূর্ব। তবে ‘হাউজফুল’ ধারাবাহিক নাটকে অভিনয় করে জনপ্রিয়তা পান তিনি।
সূত্র: বাংলা ট্রিবিউন
সম্পর্কিত সংবাদ
সত্যিই কি মা–বাবাকে হত্যা করেছিলেন লিজি? নতুন করে আলোচনায় ১৩৪ বছরের পুরোনো রহস্য
১৯ সেপ্টেম্বর, ২০২৬ এ ১২:০০ PM · প্রথম আলো
সালমান ভাইয়াকে ছাড়া শুটিং করতে গিয়ে জ্ঞান হারাই: নাসরিন
১৯ সেপ্টেম্বর, ২০২৬ এ ১১:০০ AM · রাইজিংবিডি
‘রাকা’ নির্মাতার বার্তা, বিশ্বজয়ের সাক্ষী হতে প্রস্তুত?
১৯ সেপ্টেম্বর, ২০২৬ এ ১০:১৭ AM · বাংলা ট্রিবিউন
বারবার ট্রলের শিকার, এবার রাশমিকা নিজেই স্বীকার করলেন দুর্বলতার কথা
১৯ সেপ্টেম্বর, ২০২৬ এ ১০:০০ AM · প্রথম আলো
শাহরুখ-শিল্পা থেকে এ আর রহমান, মোদিকে শুভেচ্ছা জানিয়ে কে কী লিখলেন
১৮ সেপ্টেম্বর, ২০২৬ এ ১০:২৮ AM · বাংলা ট্রিবিউন
বক্স অফিসে নতুন রেকর্ড, ১৬টি সিনেমাকে পেছনে ফেললো ‘হনুমান আংশ’
১৮ সেপ্টেম্বর, ২০২৬ এ ৯:০৬ AM · বাংলা ট্রিবিউন
